, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

দিনাজপুরে সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম এমপিসহ ২৫৫ জনের নামে মামলা

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০২:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ৬৮ বার পঠিত

রহমত আল আকাশ, দিনাজপুর

সাবেক সংসদ সদস্য ও হুইপ ইকবালুর রহিম এমপিসহ ৫৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।  এ মামলায় আরো ২০০ জনকে অজ্ঞাতনামা করা হয়েছে।গতকাল (১১ ডিসেম্বর) বুধবার নাশকতা ও বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করা হয়। দিনাজপুর সদর কোর্ট পুলিশ পরিদর্শক মো. মাহামুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, এই মামলার বাদী শহরের ছোট গুড়গোলা মহল্লার মো. রফিকের ছেলে মো. রনি (২৪)। বুধবার দুপুর আড়াই টার দিকে দিনাজপুর সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এই মামলাটি দায়ের করেন। বাদী তার মামলায় অভিযোগ করেন, গত ৪ আগস্ট বেলা সাড়ে ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহরে সদর হাসপাতাল মোড়ে বাদীসহ কয়েক শত আন্দোলনকারী সরকারবিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করছিল। এ সময় মিছিলে, আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র, বিস্ফোরণ দ্রব্য ও লাঠি সোটা নিয়ে হামলা চালায়। এ ছাড়া মিছিলকারীদের ওপর ককটেল ও বিস্ফোরক নিক্ষেপে এবং গুলি করে তাদের গুরুতর আহত করে। সাবেক হুইপ এবং এমপি ইকবালুর রহিম (৫৫), জেলা শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট এসএম শামীম আলম সরকার বাবু (৫৩), পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেমি (৪৩), ইউপি চেয়ারম্যান অভিজিৎ বসাক (৪২), গাউসিয়া মিঠু (৫০), সাবেক সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসলিন লুনা (৪০), ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম (৪৮), বোচাগঞ্জ জহুরা অটোরাইস মিল মালিক আব্দুল হান্নান (৫৫), দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মাসুদ আলমসহ ৫৫ জন ও অজ্ঞাতনামা ২০০ জনসহ মোট ২৫৫ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

দিনাজপুরে সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম এমপিসহ ২৫৫ জনের নামে মামলা

সর্বশেষ : ০২:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪