, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

চাটখিল পি.জি. সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সহ ১২ শিক্ষকের পদ শূন্য পাঠ দান ব্যাহত কর্মরত শিক্ষকদের বিরুদ্ধে নানাব অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০২:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ৯৩ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল পাঁচগাঁও (পি.জি) সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ১২জন শিক্ষকের পদ দীর্ঘদিন শূন্য রয়েছে। এতে করে বিদ্যালয়ে পাঠদানে চরম ব্যাহত হচ্ছে। অপর দিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ সিনিয়র কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়ম অভিযোগের অন্ত নেই। এই ব্যাপারে অনেকেই ঊর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন নিবেদন করেও কোন লাভ হয়নি বলে অভিভাবকরা জানান। খোঁজ নিয়ে জানা যায়, চাটখিলের ঐতিহ্যবাহী চাটখিল পি.জি সরকারি উচ্চ বিদ্যালয় শত বছর সুনামের সাথে চললেও গত কয়েক বছর ধরে প্রধান শিক্ষকসহ ১২ শিক্ষকের পদ খালি থাকায় পাঠদান চরম ভাবে ব্যাহত হচ্ছে। এতে করে দিনের পর দিন ঐতিহ্য হারাচ্ছে সুনামধন্য এই প্রতিষ্ঠান।

নাম প্রকাশের অনিচ্ছুক অভিভাবকরা জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল উদ্দিন ছাত্র- ছাত্রীদের থেকে অতিরিক্ত পরীক্ষার ফি, টিফিন চার্জ, আদার্স চার্জ, সেশন ফি, গেস্ট টিচার ফি ও বিদ্যালয়ের সরকারি বিভিন্ন দান-অনুদানের টাকা ভুয়া ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করে আসছেন। সিনিয়র সহকারী শিক্ষক নুর মোহাম্মদ, আমান উল্যা, নজরুল ইসলাম, জিন্নাহ সহ অন্যান্য শিক্ষকগণ শ্রেণিকক্ষে সঠিক ভাবে পাঠদান না করে শিক্ষার্থীদের কে তাদের প্রাইভেট কোচিং সেন্টারে যাওয়ার জন্য বাধ্য করে মোটা অঙ্কের টাকা আদায় করে থাকেন। গরিব অভিভাবকরা শিক্ষকদের কোচিং ফি না দিতে পারায় এবং শিক্ষার্থীরা শ্রেণি কক্ষে যথাযথ পাঠদান থেকে বঞ্চিত হওয়ায় তারা কাঙ্খিত ফলাফল পাচ্ছে না। অভিভাবকরা বিদ্যালয়ের দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি সমস্যার কথা স্বীকার করলেও তিনি সহ শিক্ষকদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় বলে জানান।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

চাটখিল পি.জি. সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সহ ১২ শিক্ষকের পদ শূন্য পাঠ দান ব্যাহত কর্মরত শিক্ষকদের বিরুদ্ধে নানাব অভিযোগ

সর্বশেষ : ০২:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪