, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

ফরিদপুরে শিশু তাহিয়ার বস্তাবন্দী লাশ উদ্ধার,  হত্যাকারী জনতার পিটুনিতে নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০২:৫২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ৭১ বার পঠিত

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চর নসিপুর গ্রামে প্রথম শ্রেনীতে পড়ুয়া তাহিয়া (৭) নামের  এক শিশুকে ধর্ষনের পর হত্যা করে বস্তা বন্দী করে লাশ ঘরের মধ্যে লুকিয়ে রাখে হায়দার মোল্লা(৫৫) নামে এক প্রতিবেশি।১১ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় চর নসিপুর গ্রামের জিয়া মোল্লার শিশু কন্যা তাহিয়া মঙ্গলবার বিকাল থেকে নিখোজ ছিল। বুধবার বিকালে পুলিশ স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে হায়দার মোল্লার ঘর তল্লাশি করে বারান্দায় রাখা বস্তার ভেতর থেকে তাহিয়ার লাশ উদ্ধার করে।

এ সময় শিশুটির গলায় বিদ্যুতের তার পেচানো ছিল। মর্মান্তিক এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ায় আশেপাশের গ্রাম থেকে শত শত মানুষ ওই বাড়িতে জড়ো হয়। এ সময় তারা হত্যার দৃশ্য সহ্য করতে না পেরে উত্তেজিত হয়ে টিনের ঘরের বেড়া ভেঙ্গে প্রবেশ করে হায়দার মোল্লাকে গণপিটুনি দিলে  ঘটনাস্থলেই মারা যায়।কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আসাদউজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

ফরিদপুরে শিশু তাহিয়ার বস্তাবন্দী লাশ উদ্ধার,  হত্যাকারী জনতার পিটুনিতে নিহত

সর্বশেষ : ০২:৫২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪