
এ এস সুমন পুঠিয়া (রাজশাহী)
রাজশাহীর পুঠিয়ার বেলপুকুরে গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থীআত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রামে এ ঘটনা ঘটে। ইসরাত জাহান ইশা (১৮) উপজেলার ক্ষুদ্র জামিরা গ্রামের ইউসুফ আলীর মেয়ে। তবে ইশা বানেশ্বর সরকারি ডিগ্রী কলেজের বিএ ১ম বর্ষে ছাত্রী।বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার সকালে ইশা তার ভাইয়ের ছেলেকে নিয়ে বাড়ির পার্শ্বে ঘুরাঘুরি করছিলো।
এরমধ্যে সেই ছেলেকে বাহিরে বসিয়ে রেখে তার সয়ন কক্ষের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ছেলেকে একা বাহিরে বসে থাকতে দেখে তার মা ইসাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে করতে ইশার ঘর গিয়ে দেখে তীরের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। সে সময় চিৎকার করলে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে ইশাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বেলপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইশার লাশ উদ্ধার করে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের ময়না তদন্তে ছাড়াই দফনের অনুমতি দেওয়া হয়েছে।

ডেস্ক রিপোর্ট 


















