, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

কুমারখালীতে গভীর রাতে পান বরজে অগ্নিকাণ্ড: দুই কৃষকের সর্বস্বহানি

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০৭:৪৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ৬৬ বার পঠিত

উজ্জ্বল মাহমুদ,কুষ্টিয়া

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের জঙ্গলিয়া গ্রামে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে দুই কৃষকের পান বরজ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক কবির মন্ডলের ৫ কাঠা এবং আলিম শেখের দেড় বিঘা জমির পান বরজ পুড়ে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তাদের অভিযোগ, এই বরজ ছিল তাদের একমাত্র জীবিকা। ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা বলেন, এ ধরনের ঘটনা কৃষকদের জীবিকা হুমকির মুখে ফেলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, সরকারের পক্ষ থেকে যেন তাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত দুষ্কৃতকারীদের শনাক্ত করা যায়নি।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

কুমারখালীতে গভীর রাতে পান বরজে অগ্নিকাণ্ড: দুই কৃষকের সর্বস্বহানি

সর্বশেষ : ০৭:৪৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪