, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখার লক্ষে আড়ানীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত 

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০৭:৪৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ৪৯ বার পঠিত

মাহামুদুল হাসান বাঘা (রাজশাহী)

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা ও ইউনিয়ন এর সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির-আড়ানী পৌর শাখার আয়োজনে বুধবার (১১ ডিসেম্বর) বিকালে শ্রীমৎ কৃষ্ণ প্রসন্ন ক্ষ্যাপা বাবার আশ্রম প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, শ্রীমৎ কৃষ্ণ প্রসন্ন ক্ষ্যাপা বাবার আশ্রমের সভাপতি শ্রীঃ হারান চন্দ্র হালদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির  জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক- আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন, সাবেক আড়ানী ইউনিয়নের চেয়ারম্যান ও আড়ানী পৌর বিএনপির সভাপতি- তোজাম্মেল হক, আড়ানী পৌর বিএনপির সাধারান সম্পাদক- মোস্তাক আহম্মেদ বিল্টু প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, আড়ানী মনোমহিনী সরকারি উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস,আড়ানী শ্রীমৎ কৃষ্ণ প্রসন্ন ক্ষ্যাপা বাবার আশ্রমের সাধারণ সম্পাদক রূপ সনাতন দোবে সহ হিন্দু সম্প্রদায়ের অন্যান্য গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ বলেন, সনাতন ধর্মাবলম্বীরা সংখ্যালঘু নয়,তারা আমাদের ভাই। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে চলতে চাই। তাদের প্রতি কোন জুলুম, নির্যাতন, অত্যাচার করতে দেওয়া হবে না। যদিও কেউ কোন ভয়ভীতি প্রদর্শন করে আর তারা যদি আমার দলের লোকও হয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের অভয় দিয়ে তিনি বলেন, আপনারা ভীতু হবেন না যেকোনো সমস্যা হলে আপনি আমাকে জানাবেন ব্যবস্থা নেওয়া হবে।

বাঘা (রাজশাহী)প্রতিনিধি

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখার লক্ষে আড়ানীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত 

সর্বশেষ : ০৭:৪৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪