, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

ময়মনসিংহে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০৫:১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • ১১৫ বার পঠিত

এস এম আকাশ ভ্রাম্যমাণ প্রতিনিধি

ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়ন্য়েঁড়ঃ; এই শ্লোগানে ময়মনসিংহে ভ্যাট দিবস পালিত ও ভ্যাট সপ্তাহ শুরু হয়েছে। গতকাল (১২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ময়মনসিংহ নগরীর টাউনহলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা উত্তরের যুগ্ম কমিশনার মোহাম্মদ ছালাউদ্দিন রিপনের সভাপতিত্বে ও সহকারী রাজস্ব কর্মকর্তা এইচ.এম সাব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগ কমিশনার মো. মোখতার আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের উপ কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা সাইদুল আলম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফয়েজ আহম্মেদ, কর অঞ্চল ময়মনসিংহের কর কমিশনার অঞ্জন কুমার সাহা প্রমুখ। এ সময় বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান এদেশে নতুন আলোর প্রক্ষেপণ। প্রতিটি ক্ষেত্রে মানুষ খুঁজছে মুক্তির উপায়। সময় এসেছে আবার নতুনভাবে স্বপ্ন দেখার, পুরনো ব্যক্তিকেন্দ্রিক অচলায়তন ভেঙে সুশাসন, ন্যায়ানুগ সমাজ  পরিবেশ তৈরি হয়েছে। ফলে রাজস্ব প্রশাসন কাংক্ষিত রাজস্ব আহরণে নির্ভীক ও সচেষ্ট। দেশের অর্থনীতি শক্তিশালী ও সমৃদ্ধ করতে হবে। তাই সর্বস্তরে কর সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের ত্যাগকে সম্মান জানিয়ে আমাদের সকলকে ভালবেসে কর দিতে হবে। ভ্যাট সপ্তাহ উপলক্ষে ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ও অফলাইনে ভ্যাট আদায় করবে ময়মনসিংহের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর ও নেত্রকোণা থেকে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ব্যক্তি-প্রতিষ্ঠান , বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমূখ।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

ময়মনসিংহে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত

সর্বশেষ : ০৫:১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪