, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ জনের ১ বছর করে  কারাদণ্ড সিরাজগঞ্জে ডা. বাকি মির্জা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন শিশুর শ্লীলতাহানির অভিযোগ, রেস্টুরেন্ট ভাঙচুর ও অগ্নিসংযোগ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা আমে ভালো দাম পেয়ে সন্তুষ্ট চাষি-ব্যবসায়ীরা ঢুলিভিটায় সড়ক ও জনপথের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলা সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা জোরালো ছাত্র-জনতা হত্যা মামলার কোন আসামির তথ্য পেলেই গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অভিযানে জরিমানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে শিশু উধাও

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে দুই মাস বয়সী সায়ান নামে এক শিশু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে পরিবারের স্বজন ও উত্তেজিত জনতা হাসপাতালের প্রধান ফটকের সামনে আঞ্চলিক সড়ক অবরোধ করে। ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে শিশুটিকে উদ্ধারের দাবি জানান সবাই। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্বাভাবিক করে দেওয়া হয় সড়ক যোগাযোগ। পরিবারের সদস্য ও স্বজনরা জানান, শ্বাসকষ্ট নিয়ে জেনারেল হাসপাতালে শিশুটিকে ভর্তি করান জেলা সদরের ভুল্লী মুন্সিরহাট এলাকার বাসিন্দা শিমুল ও হাসি বেগম দম্পতি। দুদিন চিকিৎসা সেবা দেওয়ার পর আজ সন্ধ্যায় হাসপাতাল থেকে চুরি হয় শিশুটি। এ ঘটনায় স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা চুরি হওয়া শিশুটি উদ্ধারে জরুরি বৈঠকে বসেন। জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম বলেন, হাসপাতাল থেকে এক শিশু চুরি হয়ে যাওয়ার অভিযোগ পেয়েছি আমরা। হাসপাতালের সমস্ত সিসিটিভির ফুটেজ দেখে চুরি যাওয়া শিশু উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, চুরি হওয়া শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতির স্বাভাবিক রয়েছে।
আরও খবর :
জনপ্রিয়

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ জনের ১ বছর করে  কারাদণ্ড

ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে শিশু উধাও

সর্বশেষ : ০৩:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫