, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

বিজিবি’র পৃথক অভিযানে মাদক ও তৈরি পোশাকসহ আটক -১

যশোরের শার্শা, বেনাপোল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ চার লক্ষ চুরাশি হাজার পাঁচশত টাকা মূল্যের  বিদেশী মদ, ভারতীয় বাংলা মদ, শাড়ী, কম্বল, কিসমিস, ঔষধ, দাত বাঁধানোর সরঞ্জামাদি এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি। বুধবার  ১২ মার্চ ২০২৫ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল ঘিবা বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ বিদেশী মদ, ভারতীয় বাংলা মদ, শাড়ী, কম্বল, কিসমিস, ঔষধ, দাত বাঁধানোর সরঞ্জামাদি এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের *মূল্য ৪,৮৪,৫০০/-(চার লক্ষ চুরাশি হাজার পাঁচশত) টাকা।* এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

বিজিবি’র পৃথক অভিযানে মাদক ও তৈরি পোশাকসহ আটক -১

সর্বশেষ : ০২:১৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫