, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ জনের ১ বছর করে  কারাদণ্ড সিরাজগঞ্জে ডা. বাকি মির্জা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন শিশুর শ্লীলতাহানির অভিযোগ, রেস্টুরেন্ট ভাঙচুর ও অগ্নিসংযোগ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা আমে ভালো দাম পেয়ে সন্তুষ্ট চাষি-ব্যবসায়ীরা ঢুলিভিটায় সড়ক ও জনপথের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলা সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা জোরালো ছাত্র-জনতা হত্যা মামলার কোন আসামির তথ্য পেলেই গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অভিযানে জরিমানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

আত্মগোপনে চেয়ারম্যান জনগণের ভোগান্তি  

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন। চেয়ারম্যান পলাতক থাকায় ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় চেয়ারম্যানকে অপসারণ করে জনভোগান্তি লাঘবে প্যানেল চেয়ারম্যানের ওপর দায়িত্ব অর্পণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সরেজমিন জানা গেছে, চেয়ারম্যান মো: নজরুল ইসলাম আত্মগোপনে থাকায় ইউনিয়নের বাসিন্দারা জন্মনিবন্ধন ও ওয়ারিশ কায়েম সনদ নিতে পারছেন না। এতে নিজেদের এবং সন্তানদের বিভিন্ন দাপ্তরিক কাজসহ স্কুল-কলেজে ভর্তি-সংক্রান্ত কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। .চেংটাপাড়া গ্রামের শাজাহান আলী বলেন, চেয়ারম্যান পরিষদে আসে না। আমরা এসে বারবার হয়রানির শিকার হচ্ছি। নাগরিক সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। এ ব্যাপারে প্যানেল চেয়ারম্যান ইউনুস আলর বলেন, দীর্ঘদিন ধরে চেয়ারম্যান  আত্মগোপনে রয়েছেন। জনগণ চরম ভোগান্তিতে আছে। প্যানেল চেয়ারম্যান হওয়ায় সবাই আমার কাছে আসছেন। কিন্তু আমাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা না দেওয়ায় আমিও সেবা দিতে পারছি না। রৌমারী উপজেলার  নির্বাহী কর্মকর্তা বলেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত আইনানুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর :
জনপ্রিয়

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ জনের ১ বছর করে  কারাদণ্ড

আত্মগোপনে চেয়ারম্যান জনগণের ভোগান্তি  

সর্বশেষ : ০৯:২১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫