ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জাতীয় পল্লী উন্নয়ন দিবস নানান আয়োজনে দুপচাঁচিয়ায় পালিত

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া প্রতিনিধিঃ

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) দুপচাঁচিয়া যৌথ উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ঋণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে। সোমবার ৬ জুলাই সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন ও পায়ড়া উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে বিআরডিবি হলরুমে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ছানোয়ার হোসেনের সভাপতিত্বে ও মাঠ সহকারী মতিয়ার রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, ইউসিসিএ লিঃ এর সভাপতি আব্দুল জলিল, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক, সুফলভোগী বিলকিস বিবি, সোহেল প্রাং প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদ, উপজেলা মৎস্য অফিসার ফারহান ফয়েজ, উপজেলা সমবায় অফিসার আব্দুস সালাম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ, সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোস্তাফিজুর রহমান, সাবেক ব্যাংকার আজিজুল হক প্রমুখ। দিবসটি উপলক্ষে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। শেষে ১৪জন সুফলভোগীর মাঝে ৩লাখ ৫২হাজার টাকা ঋণ প্রদান, ৫০জনের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও শ্রেষ্ঠ সুফলভোগীকে ক্রেস্ট প্রদান করা হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :

অতীতের নির্ভরযোগ্য বার্তাবাহক

28 July 2026

শুভেন্দু সরকার চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

জাতীয় পল্লী উন্নয়ন দিবস নানান আয়োজনে দুপচাঁচিয়ায় পালিত

সর্বশেষ পরিমার্জন : ১১:৫২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬