, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ৬-দফা দাবিতে লালপুরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ আ.লীগের চার নেতা গ্রেফতার গৌরীপুরে খাদ্য গুদাম নির্মাণ কাজে চরম স্থবিরতা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

আদমদীঘিতে বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপন

  • আদমদীঘি (বগুড়া)
  • সর্বশেষ : ০৪:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ১২৮ বার পঠিত

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের নেতৃত্বে শোভাযাত্রাটি আদমদীঘির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পান্তা খাওয়ার আয়োজন এবং নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য মঞ্চায়িত হয়।

শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, পালকি, মাছ, বাঘ, লাঙল, মাছ ধরার পলি, তাল পাখা, মাটির তৈরি বাসনসহ বিভিন্ন বর্ণের বেলুন ফেস্টুন ও মাথাল শোভাযাত্রাকে বর্ণিল করে তোলে।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা,আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, সাধারন সম্পাদক গোলাম রব্বানী, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এদিকে সান্তাহার পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর যুবদল কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও খবর :
জনপ্রিয়

জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

আদমদীঘিতে বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপন

সর্বশেষ : ০৪:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫