, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ৬-দফা দাবিতে লালপুরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ আ.লীগের চার নেতা গ্রেফতার গৌরীপুরে খাদ্য গুদাম নির্মাণ কাজে চরম স্থবিরতা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

সিডনি থেকে দুঃসংবাদ দিলেন শাবনূর

  • বিনোদন ডেস্ক
  • সর্বশেষ : ১২:২০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ১০৩ বার পঠিত

অনেক দিন ধরেই পর্দায় অনিয়মিত ঢালিউড অভিনেত্রী শাবনূর। থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে। তবে মাঝে মধ্যে দেশে আসেন। গল্প পছন্দ হলে কাজও করেন। এবার সেই সিডনি থেকেই দুঃসংবাদ দিলেন এ নায়িকা। মোবাইল ফোনে কথা বলতে বলতে হাঁটার সময় পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন।

অভিনেত্রী নিজেই এ তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন। গত শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

শাবনূর পায়ে আঘাত পাওয়ার ব্যাপারে বলেন, আমি মোবাইল ফোনে কথা বলতে বলতে ল্যাকেম্বার রাস্তায় হাঁটছিলাম। এ সময় অসাবধানতাবশত ফুটপাত থেকে হঠাৎ পড়ে যাই। তখন পা মচকে যায়। হাঁটুর চামড়াও কিছুটা ছিলে গেছে।

তিনি বলেন, আঘাতের কারণে ব্যথায় এমন অবস্থা হয়েছিল, ওঠার মতো কোনো শক্তি ছিল না। পরে হেল্প নিয়ে চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করাই। তারপর জানতে পারি পায়ের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর পা প্লাস্টার করা হয়। ব্যথানাশক ওষুধও দেওয়া হয়েছে। আর এখন ক্রাচে ভর করে হাঁটছি।

এদিকে এ নায়িকা জানিয়েছেন, কাজের সময় আর কখনো মোবাইল ফোনে কথা বলবেন না। তার ভাষ্যমতে- সমাজের জন্য আমার এই দুর্ঘটনা একটি বার্তা। ব্যথা পাওয়ার পর বোধ হয়েছে, জীবনে কখনো কোথাও হাঁটতে-চলতে গিয়ে মোবাইল ফোন দেখবো না। গাড়ি চালানোর সময়ও মোবাইল ফোন দেখবো না।

শাবনূর বলেন, আজ হয়তো আমার অল্প কিছুর ওপর দিয়ে গেছে। যদি গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটতো, তাহলে তখন আমার জন্য অন্য কোনো একজন মানুষেরও বিপদ হতে পারতো। আবার আমিও মারাত্মক দুর্ঘটনায় পড়তে পারতাম।

তিনি বলেন, পা প্লাস্টার করিয়েছেন। আপাতত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করছেন। চিকিৎসক দুই সপ্তাহ পায়ে প্লাস্টার রাখার পরামর্শও দিয়েছেন।

n/bh

আরও খবর :
জনপ্রিয়

জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

সিডনি থেকে দুঃসংবাদ দিলেন শাবনূর

সর্বশেষ : ১২:২০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫