
আবু সাঈদ তুষার,
দৃষ্টিনন্দিত নানা রঙের আলোকসজ্জায় সজ্জিত ও জমকালো আয়োজনের মধ্যে দিয়ে আনন্দআবুমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো দেশের অন্যতম বৃহত্তর অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম এন্ড আর্টস (বাইফা অ্যাওয়ার্ড -২০২৫)’র চতুর্থ আসর।
১৬ মে শুক্রবার সন্ধ্যা ৭টায় ‘বাইফা অ্যাওয়ার্ড -২০২৫’ তারকা নন্দিত অনুষ্ঠানের আয়োজন করে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। ‘বাইফা অ্যাওয়ার্ড -২০২৫’ এ ফিল্ম, ফ্যাশন ও সাংস্কৃতিক উৎকর্ষের একটি জমকালো আয়োজনে যোগ দেন প্রীতগোভা সন্ধ্যায় সম্মানিত প্রধান অতিথি জনাব ইশরাক হোসেন (দক্ষিণ ঢাকার নির্বাচিত মেয়র), সম্মানিত হউগুরেটর জনাব মোহাম্মদ আজাদ (ঢাকা সিটি কর্পোরেশনের বিশেষ অতিথি) এবং বিশেষ অতিথি হিসাবে সম্মানিত সিগ্রিটাররা উপস্থিত ছিলেন। মাসুমা রহমান তানি (ব্যবস্থাপনা পরিচালক, বিএফডিসি), জনাব ডাঃ মোঃ শাদি- উজ- জামান (ম্যানেজিং ডিরেক্টর, নতুন ধারা গ্রুপ,বিফা), মি. আব্দুস সালাম (চেয়ারম্যান,সিইও, একুশে টেলিভিশন), জনাব কামাল জামাল মোল্লা (ব্যবস্থাপনা পরিচালক,বাসন ফ্যাশন লিমিটেড), উপদেষ্টা মাহাবুব আলম চেয়ারম্যান (পরিচালক, একুশে টেলিভিশন ও উপদেষ্টা, বাইফা) এবং জনাব অন্ত্ত করিম (ব্যবস্থাপনা পরিচালক, কিডলন বাংলাদেশ ও পরিচালক, বাইফা)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব রাজু আলিম (উপদেষ্টা, বাইফা)।
২০২৪-এর ঈদুল ফিতর থেকে ২০২৫-এর ঈদুল ফিতর পর্যন্ত দেশের বিভিন্ন ক্যাটাগরি- বেস্ট ডোকু ফিল্ম মেকার অ্যাওয়ার্ড, সিনেমা, নাটক, ওটিটি কনটেন্ট, গান, নাচ ও কনটেন্ট ক্রিয়েশনের উপর ‘বাইফা অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করা হয়। দেশের জনপ্রিয় ও সুনামধন্য তারকাদের উপস্থিতিতে ‘বাইফা’র রেড কার্পেট ও মঞ্চ আলোকিত হয়।
গত বছর তৃতীয় সিজন থেকে ‘বাইফা’ আজীবন সম্মাননা প্রদাণ শুরু করে। উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লাকে প্রথমবার ‘বাইফা’ থেকে সম্মাননা প্রদাণ করা হয়। তারই ধারাবাহিকতায় এবার আজীবন সম্মাননা পেয়েছেন দেশের নৃত্য জগতের শ্রেষ্ঠ দুই তারকা শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ। গতবছর আরও একজন গুনীব্যাক্তি গবেষক, লেখক ও ডকুমেন্টারি শর্ট ফিল্ম মেকার ক্যাটাগরিতে ‘বাইফা অ্যাওয়ার্ড -২০২৪’এ সম্মানি পদক গ্রহণ করেন গবেষক, লেখক ও ডকুমেন্টারি শর্ট ফিল্ম ডিরেক্টর জনাব মোঃ রিফাত মাহবুব সাকিব। তিনি সমাজের বাস্তবতার অস্বচ্ছ দৃষ্টিকোণ ও অসংহতি গুলোকে তুলে ধরেন তার দ্বিবজ্ঞানী শিক্ষনীয় গবেষণার ও ডকুমেন্টারি শর্ট ফিল্মের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটান। সমাজের বিবেকহীন হৃদয়ের গহীনে অন্ধকারকে পিছনে ফেলে, সামাজিক সচেতনাকে জাগ্রত করে জ্বলে ওঠা প্রদীপের মতো সমাজিক সম্পর্ক ও মানবিক মূল্যবোধ বৃদ্ধি করতে হবে। সমাজে ঘটে যাওয়া হৃদয় বিদারক ও শিক্ষামূলক ঘটনাকে বাস্তবতার পরিপ্রেক্ষিক রূপ দেন শর্ট ফিল্মে মাধ্যমে। গবেষক, লেখক ও শর্ট ফিল্ম মেকার রিফাত মাহবুব সাকিব তীব্র জ্ঞানভান্ডারে বিচক্ষণতার দার খুলে দেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে গবেষণা মূলক ও শিক্ষামূলক বেশ কিছু সংখ্যক ডকুমেন্টারি গ্রন্থ ও উপন্যাস লিখেন। তিনি দেশ ও দেশের বাহিরে বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মানি অ্যাওয়ার্ড লাভ করেন। এ বছরও বেস্ট ডোকু ফিল্ম মেকার ক্যাটাগরিতে ‘বাইফা অ্যাওয়ার্ড -২০২৫’এ সম্মানী পদকে পুরস্কৃত করেন। তিনি দেশ ও জাতির স্বার্থে কল্যাণে লক্ষ্যে কাজ করে যেতে চান সবসময়।
তাদেরকে স্পেশ্যাল ড্যান্স ট্রিবিউট করেন আইকনিক মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ‘বাইফা অ্যাওয়ার্ড- ২০২৫’ এ পপুলার ও জুরি মিলিয়ে এ বছর মোট ৪৫টি ক্যাটাগরীতে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার তুলে দেন রুনা খান ও রিচি সোলায়মান।
বেস্ট ডোকু ফিল্ম মেকার (ক্যাটাগরিতে)- সেরা সম্মানী পদকে পুরস্কৃত হন- গবেষক, লেখক ও বেস্ট ডোকু ফিল্ম মেকার জনাব রিফাত মাহবুব সাকিব। সেরা ওটিটি কনটেন্ট- রঙিলা কিতাব, সেরা পরিচালক (ওটিটি)- অনম বিশ্বাস (রঙিলা কিতাব), সেরা অভিনেতা (ওটিটি) – চঞ্চল চৌধুরী (লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী), সেরা অভিনেত্রী (ওটিটি) – পরীমণি (রঙিলা কিতাব)। ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেতা (ওটিটি) – মামনুন হাসান ইমন (মায়া), ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেত্রী (ওটিটি) – রুনা খান (অসময়),
নতুন ধরায় ৪র্থ ‘বাইফা অ্যাওয়ার্ড-২০২৫’এ কিডলন শোতে বিভিন্ন চমকপ্রদ পারফরমেন্স নিয়ে হাজির হলেন শাহরিয়ার নাযিম জয়, রুনা খান, দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল, সিঁথি সাহা, তানজিন তিশা, পূজা চেরী, প্রার্থণা ফারদিন দিঘী ও বারিষা হক। ফ্যাশন শো স্টপার হয়ে র্যাম্প মাতান অপু বিশ্বাস, নিরব হোসেন ও পরী মণি।ফ্যাশন শো স্টপার হয়ে র্যাম্প মাতান অপু বিশ্বাস ও নিরব হোসেন।এবারের আসরের বিচারকের দায়িত্বে আছেন রেনু রোজিনা, ফেরদৌস আরা, আজিজুল হাকিম, জিনাত হাকিম, মুনমুন আহমেদ, দীপংকর দীপন, দীপা খন্দকার ও মাসিদ রণ। জমকালো আনন্দ, উৎসব ও অপরূপ আলোকশয্যায় সজ্জিত ঐতিহাসিক ‘বাইফা অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে বিশেষ অভিনেত্রী, শিল্পী ও গুণীজনদের সম্মানী পদক হাতে তুলে দেয়ার মধ্য দিয়ে শেষ হয় ‘বাইফা অ্যাওয়ার্ড -২০২৫’ এর বিশেষ আয়োজন।

ডেস্ক রিপোর্ট 


























