, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ৬-দফা দাবিতে লালপুরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ আ.লীগের চার নেতা গ্রেফতার গৌরীপুরে খাদ্য গুদাম নির্মাণ কাজে চরম স্থবিরতা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

জামিনে মুক্তি পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

বৈষম্য বিরোধী আন্দোলনকালে হত্যাচেষ্টার অভিযোগের একটি মামলায় গ্রেপ্তারকৃত অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন।  মঙ্গলবার বিকেলে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বলে জানিয়েছেন কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার গনমাধ্যমকে  জানান,  মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নুসরাত ফারিয়ার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দিয়ে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
আদালত ও কারাগার সূত্রে জানা গেছে, গত রবিবার  থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যাচেষ্টার অভিযোগে ভাটারা থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃদ ফারিয়াকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান তার জামিনের আদেশ দেন।
ফারিয়ার আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন গনমাধ্যমকে জানান, ছাত্রজনতার গণ-অভ্যুত্থান চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক (৩৫)। এ ঘটনায় তিনি ৩ মে ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে নালিশি মামলা করেন। মামলায় নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ ১৭ জন অভিনয় শিল্পীকে আসামি করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে গত ২৯ এপ্রিল তা এজাহার হিসেবে লিপিবদ্ধ করে ভাটারা থানা।
তিনি আরো জানান, নুসরাত ফারিয়া একজন স্বনামধন্য অভিনেত্রী। মামলায় উল্লেখিত ঘটনার সময় তিনি দেশে ছিলেন না, বিদেশে ছিলেন। আন্দোলনের আগে ৯ জুলাই শুটিং করতে কানাডায় যান। সেখান থেকে তিনি ১৪ অগাস্ট দেশে ফিরে আসেন। তিনি আন্দোলনের স্বপক্ষে ছিলেন। মামলার ঘটনার সঙ্গে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। এমনকি আওয়ামী লীগের সাথেও তার সম্পৃক্ততা নেই।
জানা যায়,  শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। প্রয়াত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটি তৈরি হয়েছিল বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। ২০২৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় ফারিয়া ছাড়াও আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদসহ আরও অনেকে অভিনয় করেছেন। এ ছাড়াও তিনি ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন।

N.V.S

আরও খবর :
জনপ্রিয়

জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

জামিনে মুক্তি পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

সর্বশেষ : ১১:০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫