, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অভিযানে জরিমানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ‘দানব হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’ জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ৬-দফা দাবিতে লালপুরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ আ.লীগের চার নেতা গ্রেফতার গৌরীপুরে খাদ্য গুদাম নির্মাণ কাজে চরম স্থবিরতা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

অগ্রাধিকার ভিত্তিতে ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু করা হবে

লালমনিরহাট জেলা প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘অগ্রাধিকারভিত্তিতে আসন্ন ঈদের আগেই ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হবে। প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে ৮টি উপজেলায় এ কর্মসূচি শুরু হবে। পর্যায়ক্রমে সবচেয়ে হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রত্যেক পরিবারকে ওই কার্ডের আওতায় আনা হবে।’ শুক্রবার ২০ ফেব্রুয়ারী  দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোস্তাফি এলাকায় এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা  বলেন।
মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের একটি বিশেষ প্যাকেজ গ্রহণ করা হয়েছে। এ প্যাকেজ বাস্তবায়ন নিয়ে ইতোমধ্যে মন্ত্রিসভায় ৪টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, ‘খাল খনন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। বর্তমানে শুষ্ক মৌসুম চলায় খালগুলো চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। এ কাজে পানি সম্পদ মন্ত্রণালয়, এলজিইডি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।’
দুর্যোগ মোকাবেলায় ২৫ কোটি গাছ রোপণের যে পরিকল্পনা রয়েছে।  তার অংশ হিসেবে চলতি বছর ৫ কোটি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এছাড়া রমজান মাসকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ সরবরাহে যাতে কোনো ঘাটতি না থাকে।  সে বিষয়েও সরকার সতর্ক রয়েছে বলে তিনি জানিয়েছেন।
জনপ্রিয়

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অভিযানে জরিমানা

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

অগ্রাধিকার ভিত্তিতে ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু করা হবে

সর্বশেষ : ০১:৫৪:০১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬