ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১৯ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা

আরও এক পাকিস্তানি অভিনেত্রীকে বিয়ে করেছেন শোয়েব মালিক?

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৪৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১১৭ বার পঠিত

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক আবারও আলোচনায় চলে এসেছেন। মাঠের বাইরে তার ব্যক্তিগত জীবন নিয়েই এখন বেশি কথা হচ্ছে।

২০২৪ সালে তিনি তৃতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন, স্ত্রী হিসেবে গ্রহণ করেন অভিনেত্রী সানা জাভেদকে। এর প্রায় দুই বছর পর নতুন গুঞ্জন ছড়িয়েছে। বলা হচ্ছে তিনি নাকি চতুর্থবার বিয়ে করতে যাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় তার নাম জড়ানো হচ্ছে অভিনেত্রী ভানিজা সাত্তারর সঙ্গে। অনেকে দাবি করছেন ২৭ ফেব্রুয়ারি তাদের বিয়ে হয়েছে। বিষয়টি জানিয়েছে পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যম। তবে এ নিয়ে শোয়েব বা ভানিজা কেউই কিছু বলেননি।

শোয়েবের বর্তমান স্ত্রী সানার মতো ভানিজাও পাকিস্তানের টিভি অভিনেত্রী। জনপ্রিয় ‘লাডলি’ নাটকে ‘নাজো’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তার জন্ম করাচিতে। তিনি বেড়ে উঠেছেন সেখানেই। এরপর করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন পাক এই অভিনেত্রী। তার সঙ্গেই শোয়েব মালিকের বিয়ের গুঞ্জন দেখা শোনা যাচ্ছে এবার।

এর আগে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে তার বিয়ে ছিল আলোচনার কেন্দ্র। ২০১০ সালের এপ্রিলে হায়দরাবাদে তাদের বিয়ে হয়। তাদের একটি ছেলে আছে। নাম ইযহান।

প্রায় ১৩ বছর একসঙ্গে থাকার পর ২০২৪ সালের জানুয়ারিতে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। এরপর অল্প সময়ের মধ্যেই সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব। লাহোরে তাদের ছোট পরিসরের বিয়ের ছবি ভাইরাল হয়।

শোয়েবের প্রথম বিয়ে ছিল আয়েশা সিদ্দিকীর সঙ্গে। দুই হাজার দশকের শুরুতে সেই বিয়ে হয়। পরে তাদের বিচ্ছেদ হয়। সেই সময় বড় বিতর্ক তৈরি হয়েছিল।

সব মিলিয়ে শোয়েব মালিকের ব্যক্তিগত জীবন আবারও আলোচনায়। তবে চতুর্থ বিয়ের খবর এখনো নিশ্চিত নয়। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সবই গুঞ্জন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আরও এক পাকিস্তানি অভিনেত্রীকে বিয়ে করেছেন শোয়েব মালিক?

সর্বশেষ পরিমার্জন: ০২:৪৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬