ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১৯ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা

কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে বেঙ্গালুরুর দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন: ০২:১৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ৯৪ বার পঠিত

স্পোর্টস ডেস্ক:  আইপিএলের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে দারুণ এক রানবন্যা দেখল ক্রিকেটপ্রেমীরা। যে লড়াইয়ে শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ ৫ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭ রান, যেখানে ১৬তম ওভারের প্রথম চার বলেই এক ছক্কা ও টানা তিনটি চার মেরে ম্যাচ নিজেদের নামে করে নেন বিরাট কোহলি।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে হেরে এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে অভিষেক ম্যাচেই দুর্দান্ত বোলিং করেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি, ২২ রানে শিকার করেন ৩টি উইকেট। তিনি দ্রুত ফিরিয়ে দেন ওপেনার অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড ও নিতিশ কুমার রেড্ডিকে।

এরপর তিন নম্বরে নেমে ঝড় তোলেন ইশান কিষান। নেতৃত্বের অভিষেক ম্যাচে তিনি ৩৮ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি ছক্কা ও ৮টি চারের মার। মিডল অর্ডারে হাইনরিখ ক্লাসেন ২২ বলে ৩১ রান করেন, আর শেষদিকে অনিকেত বর্মা ১৮ বলে ৪৩ রানের দারুণ ক্যামিও ইনিংস খেলেন। তবে এই তিনজন ছাড়া হায়দরাবাদের আর কেউ দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি।

২০১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিল সল্টের উইকেট হারায় বেঙ্গালুরু। তবে দেবদত্ত পাডিক্কাল ও বিরাট কোহলির দারুণ জুটিতে ম্যাচে নিয়ন্ত্রণ রাখে তারা। পাডিক্কাল ২৬ বলে ৬১ রান করে আউট হন।

এরপর রজত পাতিদার ১২ বলে ৩১ রান করে দ্রুত বিদায় নিলেও কোহলি ছিলেন দারুণ ছন্দে। শেষদিকে টিম ডেভিডকে সঙ্গে নিয়ে সহজেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

শেষ পর্যন্ত ২৬ বল ও ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্য অতিক্রম করে বেঙ্গালুরু। অপরাজিত ৬৯ রানের অসাধারণ ইনিংস খেলেন কোহলি, যেখানে ছিল ৫টি ছক্কা ও ৫টি চারের মার।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে বেঙ্গালুরুর দাপুটে জয়

সর্বশেষ পরিমার্জন: ০২:১৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬