ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১৯ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / ১২০ বার পঠিত

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে আবারও ডাক পেয়েছেন সৌম্য সরকার, নাহিদ রানা এবং আফিফ হোসেন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে থাকা নুরুল হাসান সোহান, জাকের আলী এবং শামীম হোসেন এবারের দলে নেই।

ইনজুরির কারণে স্কোয়াডে নেই হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। তবে বিসিবি আশা করছে, পুনর্বাসন শেষ করে চলতি মাসের শেষ দিকে তারা আবার মাঠে ফিরতে পারবেন।

দল নির্বাচন নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, মিডল অর্ডারে একাধিক ক্রিকেটারকে সুযোগ দেওয়া হলেও অনেকেই প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। সেই কারণেই অভিজ্ঞতা ও সাম্প্রতিক ভালো ফর্ম বিবেচনায় আবার দলে নেওয়া হয়েছে আফিফকে। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন-কেও আবার সুযোগ দেওয়া হয়েছে।

লিটন দাসের দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে লিপু বলেন, সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থাকলেও লিটন কোচদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন। নির্বাচকদের বিশ্বাস, খুব শিগগিরই তিনি এই ফরম্যাটে নিজের সেরা ছন্দে ফিরবেন এবং মিডল অর্ডারকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ১১, ১৩ ও ১৫ মার্চ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ স্কোয়াডঃ

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

সর্বশেষ পরিমার্জন: ০৪:০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬