ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১৮ মে ২০২৬
তাজা খবর
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
অবৈধ তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি ও জরিমানা

আব্দুল আওয়াল, জামালপুর জেলা
- সর্বশেষ পরিমার্জন: ০২:২১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ১০৮ বার পঠিত

আব্দুল আওয়াল, জামালপুর জেলা: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ার চরে স্ত্রীকে হত্যা করার দায়ে স্বামী আমিনুল ইসলাম (২৭)-কে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ ২০২৬) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, নিহত সুজনা আক্তার (২৩)-এর সঙ্গে ২০১৮ ইং এ পারিবারিক ভাবে আমিনুল ইসলামের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে ৮০ হাজার টাকা দেওয়া হলেও পরবর্তীতে আরও ২০ হাজার টাকার দাবিতে সুজনাকে প্রায়ই শারীরিক নির্যাতন করা হতো।
ঘটনার দিন সুজনার বাবা সুরুজ মিয়া (৫৫) মোবাইল ফোনে খবর পান যে, তার মেয়েকে গুরুতর অসুস্থ অবস্থায় বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে শেরপুর সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
২০২২ সালের ২৫ মার্চ শেরপুর সদর হাসপাতালে নেওয়ার পথে সুজনা আক্তার মারা যান।
তদন্তে উঠে আসে, স্বামী আমিনুল ইসলাম নিয়মিত মারধর করতেন এবং ঘটনার দিন পেটে লাথি মারলে সুজনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন, যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়।
এ ঘটনায় সুরুজ মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও ১৩ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এই দণ্ড প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফজলুল হক রায়কে ন্যায়বিচার প্রতিষ্ঠার উদাহরণ হিসেবে উল্লেখ করেন।





















