ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১৯ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সংস্কার প্রশ্নে নাহিদ ইসলাম

অধ্যাপক ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের মাঠে নামতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১২:২৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / ৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:  সংস্কার বাস্তবায়নের জন্য বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ উপদেষ্টাদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘মানুষের রক্তের ওপর দিয়ে আমরা তাঁদের ক্ষমতা দিয়েছিলাম, তাঁরা আমাদের নিরাশ করেছে। কিন্তু যতটুকু অর্জন…সেই অর্জন ধরে রাখার জন্য তাঁদেরও মাঠে নামতে হবে।’

পবিত্র ওমরাহ পালন শেষে আজ শনিবার দুপুরে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম।

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পাওয়ায় কোনো কিছুকে তোয়াক্কা করছে না বিএনপি। গণভোটের গণরায়কে তারা মানছে না, নতুন নতুন অজুহাত দিচ্ছে এবং নানা ধরনের প্রস্তাবনা আনছে। গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোর মধ্যে ১০ থেকে ১১টি অধ্যাদেশ তারা সংসদে আনছে না। সেগুলোকে আইনে পরিণত করবে না। এর মধ্য দিয়ে স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থা ছিল, যেখানে নির্বাহী বিভাগের ক্ষমতা নিরঙ্কুশ—সেই ব্যবস্থাটাই তারা (বিএনপি সরকার) রাখতে চায়। সেই ক্ষমতাটা তারা ভোগ করতে চাচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস, আসিফ নজরুলসহ যেসব উপদেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাঁদের দায়িত্ব নিতে হবে। তাঁরা তো এই অধ্যাদেশগুলো করেছিল। এখন যে বাতিল করা হচ্ছে এগুলো নিয়ে তাঁদের কথা বলতে হবে। ডক্টর মুহাম্মদ ইউনুসকে মুখ খুলতে হবে।’

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, একটা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গেছে অন্তর্বর্তী সরকার। এখন এই আইনগুলো, অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে, সংস্কার হবে না, আর তাঁরা (সাবেক উপদেষ্টারা) কোনো কথা বলবে না, যার যার ক্যারিয়ারে ফিরে যাবে—এটা কিন্তু হবে না। জনগণের কাঠগড়ায় তাদেরকেও দাঁড়াতে হবে।

সংসদের পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘জাতীয় সংসদে যেটা হচ্ছে এটা একধরনের নাটক হচ্ছে। সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা চলতেছে। যে রাষ্ট্রপতির এতদিন থাকার কথা ছিল না।’

নাহিদ বলেন, যে আলোচনা তাঁরা করতে চান, সেই আলোচনা সংসদে করার পরিবেশ নাই। পরিবেশ না থাকায় তাঁদের রাজপথে আসতে হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সংস্কার প্রশ্নে নাহিদ ইসলাম

অধ্যাপক ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের মাঠে নামতে হবে

সর্বশেষ পরিমার্জন: ১২:২৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬