ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৫ মে ২০২৬
তাজা খবর
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
অবৈধ তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
চর খানখানাপুরে বর্জ্যপাতে সাত মাসের অন্তঃসত্তা বন্যা নামে নারীর মৃত্যু

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ১২:০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ৮ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর সদর উপজেলায় বজ্রপাতে বন্যা বেগম (২৮) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মে) বিকেলে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বন্যা বেগম ওই গ্রামের দিনমজুর নুরুল হকের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির পাশে চকে থাকা লাকড়ি পলিথিন দিয়ে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বাড়ির পাশে থাকা একটি খেজুর গাছের কাছে অবস্থান করছিলেন তিনি। তখনই আকস্মিকভাবে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
পরে পরিবার স্থানীয়দের সহযোগিতা নিয়ে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অকাল এই মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।
এ বিষয়ে,খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বজ্রপাতে আমার এলাকার পাশে এক গৃহবধূর মৃত্যু হয়েছে, এটা খুব দুঃখজনক। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং অসচ্ছল পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।


















