ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৫ মে ২০২৬
তাজা খবর
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
অবৈধ তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
দৌলতদিয়া ঘাটে
বাসডুবির ঘটনায় বিপুল প্রাণহানির পরও টনক নড়েনি যাত্রীদের

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ১২:১৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ১৩ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় বিপুল প্রাণহানির পরও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। নিয়ম না মানার প্রবণতা ও কর্তৃপক্ষের নজরদারি না থাকায় এখনও যাত্রী বোঝাই করে ফেরিতে ওঠানামা করছে যানবাহন।
গত ২৫ মার্চ কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে যাত্রী নিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এ ঘটনায় প্রাণ হারান নারী, শিশুসহ ২৬ জন। এরপর ফেরিঘাটের অব্যস্থাপনা, চালকের অদক্ষতা, যাত্রীদের অসচেতনতা নিয়ে নানা প্রশ্ন ওঠে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক থাকলেও সচেতনতার ঘাটতি রয়েই গেছে। এ কারণে নিয়ম না মেনেই আগের মতোই এখনও যাত্রীসহ ফেরিতে উঠছে বাসগুলো।
সরেজমিন দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, রেলিংবিহীন অরক্ষিত পন্টুন, ঢালু ও খানাখন্দে ভরা সংযোগ সড়ক, ফেরিতে উঠতে যানবাহনগুলোর প্রতিযোগিতা, কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় ফেরিঘাটে এখনও মৃত্যুফাঁদ রয়েই গেছে।
দুর্ঘটনার পর বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. সলিম উল্যাহ ঘটনাস্থল পরিদর্শনে এসে জানিয়েছিলেন, যাত্রীদের নিরাপত্তায় এখন থেকে সব যাত্রী নামিয়ে শুধু চালক যানবাহন নিয়ে ফেরিতে ওঠার বিষয়টি নিশ্চিত করা হবে। সেই সঙ্গে পন্টুনে শক্তিশাল রেলিং স্থাপন করা হবে।
ফেরিঘাট এলাকা ঘুরে দেখা যায়, বাসগুলো নিয়ম না মেনে আগের মতোই প্রতিযোগিতা করে ফেরিতে উঠছে। ঘাটে ফেরি না থাকলেও বাসসহ অন্যান্য যানবাহনগুলো সংযোগ সড়ক ও পন্টুনে দাঁড়িয়ে ফেরির জন্য অপেক্ষা করছে। বাস ভর্তি যাত্রী নিয়ে চলছে ফেরিতে ওঠানামার কাজ। কিছু কিছু সচেতন যাত্রী ফেরিঘাটে এসে বাস থেকে নেমে গেলেও বেশির ভাগ যাত্রীই বাসে বসে থাকছেন। আবার যানবাহনের চালক, হেলপার বা সুপারভাইজার যাত্রীদের নামার ব্যাপারে তাগিদ দিচ্ছেন না।
দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুনে কর্মরত বিআইডব্লিউটিসির এক কর্মকর্তা মো. মিজান হোসেন জানান, যাত্রীদের বাস থেকে নেমে ফেরিতে ওঠার ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ফেরির প্রতিটি টিকিটের সঙ্গে ফেরিতে যানবাহন ওঠার সময় যাত্রীদের নেমে যাওয়ার নির্দেশনা দেওয়া আছে। কিন্তু কেউ সেই নির্দেশনা মানতে চায় না। এ ছাড়া ঘাট এলাকায় এ-সংক্রান্ত একাধিক বিলবোর্ড টাঙানো রয়েছে। যাত্রী নামার বিষয়টি নিশ্চিত করার জন্য শুধু কর্তৃপক্ষ নয়, সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে।


















