ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১৯ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা

জবিতে জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের নেতৃত্বে রূপ-অপু

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৩৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ২৬ বার পঠিত

জবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৬–২০২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রূপ কুমার সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অপু সাহা।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী হবে। সংগঠন সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের অঙ্গসংগঠন হিসেবে পরিচালিত এই ছাত্র সংগঠনটি সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

নবনির্বাচিত সভাপতি রূপ কুমার সরকার বলেন, “আমাদের সংগঠন শুধু সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়েই নয়, বরং সামগ্রিকভাবে সনাতনী সম্প্রদায়ের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, আমরা নির্যাতিত, নিপীড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। একটি অসাম্প্রদায়িক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”

সাধারণ সম্পাদক অপু সাহা বলেন, “শিক্ষা, ঐক্য, মানবিকতা ও সাংগঠনিক শক্তির সমন্বয়ে তরুণ সমাজকে ইতিবাচক নেতৃত্বে উদ্বুদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য।  তিনি জানান, জবি শাখা আগামী দিনে সাধারণ শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করবে। মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করেছেন, নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি আরও শক্তিশালী ও সক্রিয় হয়ে উঠবে এবং সনাতনী সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জবিতে জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের নেতৃত্বে রূপ-অপু

সর্বশেষ পরিমার্জন: ১০:৩৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬