, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ৬-দফা দাবিতে লালপুরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ আ.লীগের চার নেতা গ্রেফতার গৌরীপুরে খাদ্য গুদাম নির্মাণ কাজে চরম স্থবিরতা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

জনবান্ধব ও সৃজনশীল বাজেট ঘোষণায় উলিপুরে ছাত্রদলের স্বাগত মিছিল

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:   “গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায়” প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২০২৭ অর্থবছরের জনবান্ধব ও সৃজনশীল বাজেট ঘোষণাকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামের উলিপুরে স্বাগত মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, উলিপুর উপজেলা ও পৌর শাখা।
শনিবার (১৩ জুন) বিকেল ৪টা ৩০ মিনিটে উলিপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কের মধ্যবর্তী স্থান মসজিদুল-হুদা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রস্তাবিত বাজেটের ওপর একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন উলিপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রমজান আলী এবং উলিপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মারুফ। এছাড়াও উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে। তারা বাজেটকে জনবান্ধব, উন্নয়নমুখী ও সৃজনশীল আখ্যা দিয়ে এর প্রতি সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তারা বলেন, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দেওয়ায় সাধারণ মানুষ উপকৃত হবে।
বক্তব্যে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, ঘোষিত বাজেট দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ও জনগণের জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বক্তারা ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
স্বাগত মিছিল ও পথসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, উলিপুর উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
জনপ্রিয়

জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

জনবান্ধব ও সৃজনশীল বাজেট ঘোষণায় উলিপুরে ছাত্রদলের স্বাগত মিছিল

সর্বশেষ : ১০:৩৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬