, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম :
ছাত্রদলের কমিটিতে স্থান না পেয়ে ক্ষোভ ও হতাশা গঙ্গাচড়ায় তিস্তা সেতু প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন: হুমকিতে তিস্তা সেতু কটিয়াদিতে ছাগল কান্ডে টানা দুদিন মারামারি অস্থিরতা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে কচুয়ায় স্মারকলিপি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের তৎপরতায় জমি পুনরুদ্ধার ইসলামবিদ্বেষী গালাগাল করে কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে: ‎​সেতুমন্ত্রী সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তারের ঘটনায় সম্পাদক পরিষদের উদ্বেগ ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে চায় সরকার: অর্থমন্ত্রী রক্তের সন্ধানে বের হয়ে প্রতারক চক্রের খপ্পরে স্ত্রী
তাজা খবর :
হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ও আনন্দমুখর উৎসবে জামাইষষ্ঠী অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা

ইসলামবিদ্বেষী গালাগাল করে কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

নাগরিকভাবনা ডেস্ক:  কানাডার ভিক্টোরিয়া শহরে বিসিএমএ মসজিদের ইমাম শেখ ইব্রাহিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটিকে ইসলামোফোবিয়া বা মুসলিমবিদ্বেষমূলক হামলা হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস। রোববার (২১ জুন) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

কানাডিয়ান মুসলিমদের জাতীয় পরিষদ (এনসিসিএম) এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিএমএ মসজিদের ইমাম শেখ ইব্রাহিম নামাজ পরিচালনার পর নিজের গাড়িতে বসে ছিলেন। এ সময় এক ব্যক্তি জোরপূর্বক গাড়ির দরজা খুলে তাকে শারীরিকভাবে আক্রমণ করে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, হামলাকারী ইসলামবিদ্বেষী গালিগালাজ করতে থাকে এবং ইমামকে ‘নিজের দেশে ফিরে যেতে’ বলে চিৎকার করে।

এনসিসিএম জানায়, ঘটনার পর থেকে গত ৪৮ ঘণ্টা ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে তারা, যাতে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং ঘটনার যথাযথ জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়।

বিবৃতিতে কঠোর ভাষায় এই হামলার নিন্দা জানিয়ে সংস্থাটি বলেছে, ‘একজন সম্মানিত ধর্মীয় নেতাকে এভাবে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা করা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। এটি আমাদের সমাজে ক্রমবর্ধমান ইসলামোফোবিয়ার ভয়াবহ বাস্তবতার একটি স্পষ্ট উদাহরণ।’

সংস্থাটি আরও উদ্বেগ প্রকাশ করে জানায়, মুসলিমবিরোধী সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। তারা সকল পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতাদের এ ধরনের হামলার নিন্দা জানানো এবং ঘৃণাজনিত অপরাধ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এনসিসিএম আইনশৃঙ্খলা বাহিনীকে হামলার সব দিক, বিশেষ করে এটি ঘৃণাপ্রসূত অপরাধ ছিল কি না, তা তদন্তের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইমাম শেখ ইব্রাহিমের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য কিংবা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে কিছু জানানো উল্লেখ করা হয়নি বিবৃতিতে।

জনপ্রিয়

ছাত্রদলের কমিটিতে স্থান না পেয়ে ক্ষোভ ও হতাশা

ইসলামবিদ্বেষী গালাগাল করে কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

সর্বশেষ : ০৪:৩৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬