, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম :
ছাত্রদলের কমিটিতে স্থান না পেয়ে ক্ষোভ ও হতাশা গঙ্গাচড়ায় তিস্তা সেতু প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন: হুমকিতে তিস্তা সেতু কটিয়াদিতে ছাগল কান্ডে টানা দুদিন মারামারি অস্থিরতা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে কচুয়ায় স্মারকলিপি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের তৎপরতায় জমি পুনরুদ্ধার ইসলামবিদ্বেষী গালাগাল করে কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে: ‎​সেতুমন্ত্রী সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তারের ঘটনায় সম্পাদক পরিষদের উদ্বেগ ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে চায় সরকার: অর্থমন্ত্রী রক্তের সন্ধানে বের হয়ে প্রতারক চক্রের খপ্পরে স্ত্রী
তাজা খবর :
হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ও আনন্দমুখর উৎসবে জামাইষষ্ঠী অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা

অস্থিরতা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে কচুয়ায় স্মারকলিপি

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি:   ​গাইবান্ধার পলাশবাড়ীতে ধর্মীয় বিগ্রহ তৈরিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক উস্কানি ও অস্থিরতা তৈরির অপচেষ্টার প্রতিবাদে বাগেরহাটের কচুয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ রবিবার (২১ জুন) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, কচুয়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
​স্মারকলিপিতে সংগঠনের নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, একটি বিশেষ গোষ্ঠী ধর্মীয় আবেগকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে দেশে দাঙ্গা ও অস্থিরতা তৈরির ষড়যন্ত্র করছে। তারা বলেন, এসব কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য হলো দেশের স্থিতিশীলতাকে নষ্ট করা এবং বর্তমান সরকারকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া।
​স্মারকলিপিতে ৯ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—উস্কানিদাতাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব কঠোরভাবে দমন করা, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটিগুলোকে আরও সক্রিয় করা। এছাড়াও, ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ব্যানারের আড়ালে কোনো কুচক্রী মহল যাতে অপতৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
​স্মারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার আহবায়ক উজ্জ্বল কুমার দাস, সাধারণ সম্পাদক পার্থ হালদার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার আহবায়ক নিরাময়ইন্দু হালদার, কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহবায়ক অনন্ত কুমার মন্ডল এবং সদস্য গৌতম কুমার মজুমদার।
​স্মারকলিপি গ্রহণের সময় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
জনপ্রিয়

ছাত্রদলের কমিটিতে স্থান না পেয়ে ক্ষোভ ও হতাশা

অস্থিরতা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে কচুয়ায় স্মারকলিপি

সর্বশেষ : ০৫:০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬