
জোবায়ের হোসেন খান, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মসূয়া গ্রামে পাট ক্ষেতে ছাগল ছড়ানো কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানা দুই দিন মারধরের ঘটনা ঘটেছে।
বুধবার ও বৃহস্পতিবার টানা দুইদিন এই মারধরের ঘটনা ঘটে। উক্ত বিষয়ে কটিয়াদি মডেল থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে জানা যায় যে, ঘটনায় গুরুতর আহত কাশেমের পাট ক্ষেতে চলতি মৌসুমে বীজ গজানোর পর হইতে হাসান মিয়ার ছাগল প্রায়ই ক্ষতিসাধন করে। উক্ত বিষয়ে হাসান ও হোসেন দুই ভাইকে বেশ কয়েকবার কাশেম অনুরোধ করেন যে, তাহাদের ছাগলকে যেন সামলিয়ে রাখে। হাসান ও হোসেন দুই ভাই এ বিষয়ে কোন কর্নপাত করেন নাই ঘটনার তারিখে পুনরায় ছাগল কাসেমের পাট ক্ষেতের ক্ষতিসাধন করে। তখন কাসেম হাসান ও হোসেনের নিকট গিয়ে, ছাগল পাটক্ষেত নষ্ট করেছে জানালে, হাসান ও হোসেন সহ তার দলবল কাসেমের উপর ছড়াও হয়। হাসান ও হোসেনসহ তার দলবল কাশেমের উপর হামলা করলে, কাশেম মারাত্মকভাবে আহত হয়। তখন কাশেমের ডাক চিৎকারে আশেপাশের মানুষ এসে কাশেম কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কাশেমকে উদ্ধারকাজে ও হাসপাতালে নিয়ে যাওয়ায় সহযোগিতা করায় নিকট প্রতিবেশী মো: নাসিম কে দেখে নিবে বলে হুমকি দেয়। এর জেরে বৃহস্পতিবার নাসিমের এর উপর হাসান ও তার দলবল হামলা করে। এ হামলায় নাসিমের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। বিপুল ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে থানায় অভিযোগের প্রেক্ষিতে এসআই গোলাম মোস্তফা সরজমিনে গিয়ে তদন্ত করেন।
দৈনিক নাগরিক ভাবনার প্রতিনিধি কে এসআই গোলাম মোস্তফা বলেন, ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করেছি। ওসি স্যারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
নাছিম জানান যে, বর্তমানে তিনি আতংকগ্রস্থ আছেন। ঘর থেকে ভয়ে বের হতে পারছেন না। যে কোন সময় আবার হামলা হতে পারে বলে তিনি আশংকা করছেন।

জোবায়ের হোসেন খান, কিশোরগঞ্জ 



















