, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ জনের ১ বছর করে  কারাদণ্ড সিরাজগঞ্জে ডা. বাকি মির্জা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন শিশুর শ্লীলতাহানির অভিযোগ, রেস্টুরেন্ট ভাঙচুর ও অগ্নিসংযোগ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা আমে ভালো দাম পেয়ে সন্তুষ্ট চাষি-ব্যবসায়ীরা ঢুলিভিটায় সড়ক ও জনপথের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলা সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা জোরালো ছাত্র-জনতা হত্যা মামলার কোন আসামির তথ্য পেলেই গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অভিযানে জরিমানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

ফুটপাত দখল ও মূল্যতালিকা না রাখার দায়ে জরিমানা

  • এম.জে.এ মামুন
  • সর্বশেষ : ০৩:৪৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৩১ বার পঠিত
এম.জে.এ মামুন:   কুমিল্লার দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় মূল্যতালিকা প্রদর্শন না করা, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ জুন ২০২৬) সকাল ৯টায় দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সল উদ্দিন। এ সময় বাজার কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সঠিক মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা মুদি ব্যবসায়ী বাবুল মিয়া (৫৫)-কে ৩ হাজার টাকা এবং আমিরুল ইসলাম (৩৫)-কে ৩ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সল উদ্দিন মুদি ব্যবসায়ী হরে কৃষ্ণ সাহা, ইসমাঈল কবির (৪৫) এবং খোকন (৩৮)-কে পৃথকভাবে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
এ ছাড়া নিউ মার্কেট থেকে উপজেলা পরিষদে যাতায়াতের সড়কে নির্মাণসামগ্রী ফেলে রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে মেজবাহ উদ্দিন খোকন-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুত নির্মাণসামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বাজারে শৃঙ্খলা বজায় রাখা, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করা এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও খবর :
জনপ্রিয়

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ জনের ১ বছর করে  কারাদণ্ড

ফুটপাত দখল ও মূল্যতালিকা না রাখার দায়ে জরিমানা

সর্বশেষ : ০৩:৪৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬