, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অভিযানে জরিমানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ‘দানব হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’ জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ৬-দফা দাবিতে লালপুরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ আ.লীগের চার নেতা গ্রেফতার গৌরীপুরে খাদ্য গুদাম নির্মাণ কাজে চরম স্থবিরতা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

তুষার সহ পাঁচ সন্ত্রাসী গ্রেফতার

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:   খুলনার শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে  অন্যতম আতঙ্ক তুষারসহ পাঁচজনকে প্রশাসন গ্রেপ্তার করলেও আতঙ্ক থেকে মুক্তি পাচ্ছে না জনগণ, এক্ষেত্রে একাধিক ভুক্তভোগী নগরবাসী অভিযোগ করে গণমাধ্যমকে জানিয়েছে ২০২৪ সালের ৫ আগস্ট এর পর থেকে খুলনা শহর জুড়ে সন্ত্রাসী বাহিনীর আতঙ্কে ঘুম হারাম  হয়েছে নগরবাসীর প্রতিনিয়ত প্রতিহিংসার কারণে ঘটছে জীবননাশের মতন ঘটনা সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানি চাঁদাবাজি জীবননাশের হুমকি কিশোর মাস্তানদের  বেপরোয়া চলাফেরায় একেবারেই অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন তারপরেও যেন ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে সন্ত্রাসীদের গডফাদার তবে হঠাৎ করে প্রশাসনের কঠোর তৎপরতায় খুলনার সন্ত্রাসী তুষার শিকদারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল রবিবার ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও দু’রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শেখপাড়া মেইন রোডের বাসিন্দা মো: রুহুল আমিনের ছেলে মো: তুুষার শিকদার, গোবরচাকা এলাকার বাসিন্দা এসএম আইয়ুব আলীর ছেলে মো: আবরার ফয়সাল বাদিন, শেখপাড়া লোহাপট্টি এলাকার বাসিন্দা নুর ইসলামের ছেলে মো: আল আমিন, সোনাডাঙ্গা নবীনগর খালাসি মাদ্রাসা এলাকার বাসিন্দা গাউসুল আজমের ছেলে মো: আসিফ ও টুটপাড়া জোড়াকল বাজার এলাকার বাসিন্দা মো: সাজ্জাদ হোসেন সাব্বির।
খুলনার সন্ত্রাসী তুষার শিকদারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল রবিবার ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও দু’রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

খুলনা মহানগর গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার মো: আহদুজ্জামান বলেন, খুলনায় সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেএমপির উদ্যোগে গত ১ থেকে ২০ তারিখ পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় গোপন তথ্য, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উল্লিখিত আসামিদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীরা খুলনা শীর্ষ সন্ত্রাসী বি কোম্পানিসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে বলে তিনি জানান। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীদের জিজ্ঞাসবাদের এক পর্যায়ে দেখানো স্থান হতে একটি বিদেশী পিস্তল, একটি রিভলবার এবং দু’রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে কেএমপির ডিবি ডিসি বলেন, খুলনা মহানগরীতে কোনো অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি কিংবা চিহ্নিত অপরাধীকে ছাড় দেওয়া হবে না। পুলিশ ছাড়া আর কোনো বাহিনী থাকবে না। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে
জনপ্রিয়

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অভিযানে জরিমানা

তুষার সহ পাঁচ সন্ত্রাসী গ্রেফতার

সর্বশেষ : ০৪:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬