, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ৬-দফা দাবিতে লালপুরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ আ.লীগের চার নেতা গ্রেফতার গৌরীপুরে খাদ্য গুদাম নির্মাণ কাজে চরম স্থবিরতা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

বেগম জিয়ার প্রস্তাবিত স্থানেই বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন

মো: আব্দুল হান্নান ,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ২০০১ সালের প্রস্তাবিত স্থানে ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ জামালপুরে প্রতিষ্ঠার দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়কে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দাবি আদায় না হলে আগামীতে উত্তরবঙ্গে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা। সোমবার (২২ জুন) সকাল ১০টায় বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী ও সর্বস্তরের জনগণ। মানববন্ধন চলাকালে ঢাকা-বগুড়া মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও শাজাহানপুর থানা ও শেরপুর হাইওয়ে পুলিশের বিশেষ নজরদারির কারণে বড় ধরনের কোনো যানজট সৃষ্টি হয়নি। মানববন্ধনে বক্তারা বলেন, “দীর্ঘ ২৫ বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা আজও বাস্তবায়িত হয়নি। ফলে উত্তরাঞ্চলের সাধারণ শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এবং দূরবর্তী অঞ্চলে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করে পড়াশোনা করতে বাধ্য হচ্ছে।” জামালপুর এলাকার ভৌগোলিক সুবিধার কথা উল্লেখ করে বক্তারা আরও বলেন, এখানকার মনোরম পরিবেশ, উন্নত সড়ক যোগাযোগ, নির্মাণাধীন বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ ও স্টেশন এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর নিকটবর্তী অবস্থান একটি আধুনিক ও গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত উপযোগী। এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে শিক্ষা ও গবেষণার প্রসারের পাশাপাশি স্থানীয় অর্থনীতি, আবাসন, পরিবহন ও সেবাখাতের ব্যাপক উন্নয়ন ঘটবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
​কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, বগুড়ার কৃতী সন্তান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি বগুড়া সফর শেষে ফেরার পথে জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আশ্বস্ত করেছেন। এছাড়া বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন ইতোমধ্যে বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করেছেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন। অবিলম্বে সব ধরনের কূটকৌশল ও ষড়যন্ত্র রুখে দিয়ে এই দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন তারা। মানববন্ধনে স্থানীয় শিক্ষাবিদ, পেশাজীবী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি ও সাধারণ জনগণ ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ আবু শাহিন সানি, সাবেক আহ্বায়ক আবুল বাশার, উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, এবং উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ ছোটন ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্রসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরও খবর :
জনপ্রিয়

জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

বেগম জিয়ার প্রস্তাবিত স্থানেই বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন

সর্বশেষ : ০২:৩১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬