, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

‘অভ্র’র আবিষ্কারক মেহেদী পাচ্ছেন একুশে পদক

  • অনলাইন ডেস্ক
  • সর্বশেষ : ১২:২৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬২ বার পঠিত

বাংলা ভাষায় লেখাকে সহজতর করতে অবিস্মরণীয় অবদানের জন্য একুশে পদক পাচ্ছেন অভ্র কি-বোর্ডের আবিষ্কারক মেহেদী হাসান খান।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৫ জন বিশিষ্ট নাগরিক চলতি বছর (২০২৫) একুশে পদক পাচ্ছেন। যাদের একজন মেহেদী হাসান খান।

জানা যায়, ২০০৩ সালে ইউনিকোড ও এএনএসআই সমর্থিত বাংলা লেখার জন্য ফ্রি ও ওপেন সোর্স সফটওয়্যার অভ্র কি-বোর্ড তৈরি করেন মেহেদী হাসান খান। তার আবিষ্কৃত অভ্র সফটওয়্যারের কারণে কম্পিউটারে বাংলা লেখা সহজ হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পর্যন্ত সবাই অভ্র ব্যবহার করছে। ওপেন সোর্স প্রকৃতি এবং কাস্টম লেআউট সুবিধার জন্য অভ্র দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে।

অভ্র কি-বোর্ডের জন্য ২০১১ সালে মেহেদী হাসান খান তথ্য-প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য বেসিস পুরস্কার পান। ২০২৫ সালে একুশে পদকের স্বীকৃতি তার দীর্ঘ পরিশ্রমের ফল।

মেহেদী হাসান খান রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন।

n/v

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

‘অভ্র’র আবিষ্কারক মেহেদী পাচ্ছেন একুশে পদক

সর্বশেষ : ১২:২৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫