, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

পুলিশের প্রতি হাসনাতের আহ্বান, কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করুন

  • অনলাইন ডেস্ক
  • সর্বশেষ : ১১:৫২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭৪ বার পঠিত

বাংলাদেশ পুলিশ বাহিনীকে জনগণের সঙ্গে দূরুত্ব কমিয়ে কাজের মাধ্যমে আস্থা অর্জনের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার রাতে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।

হাসনাত বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে পুলিশকে দলীয়করণ করেছে, তার ফলশ্রুতিতেই আমরা জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের বিতর্কিত কর্মকাণ্ড দেখেছি। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য হাসিনা ও আওয়ামী লীগ পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে রাস্তায় নামিয়ে দিয়ে ছাত্র-জনতার ওপর নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে।

তিনি বলেন, ‘পুলিশের এই বিতর্কিত ভূমিকার কারণে আস্থার সংকটে পড়েছে বাহিনীটি। ছাত্রলীগের যে ক্যাডারদের পুলিশে নিয়োগ দেওয়া হয়েছিল সেই গুটিকয়েক পুলিশ সদস্যের ব্যক্তি স্বার্থের কারণে সমগ্র পুলিশ বাহিনী দলদাস হিসেবে আওয়ামী নির্যাতন-নিপীড়ন, গুম-খুনের সঙ্গে জড়িত হয়েছিল।’

তিনি আরো বলেন, ‘আমরা বলছি, সব পুলিশ কর্মকর্তা বেনজির কিংবা হারুন নন। সেই জায়গা থেকে পুলিশকে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে, তারা ছাত্র-জনতার পুলিশ।

জনগণের সঙ্গে পুলিশের যে দূরুত্ব তৈরি হয়েছে তা ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে কমাতে হবে।’হাসনাত বলেন, ‘মানুষের আস্থা অর্জনে পুলিশকে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ায় সহায়তা করতে হবে। অপরাধীদের গ্রেপ্তার করে, আওয়ামী লীগকে প্রতিহত করে জনগণের আস্থা অর্জন করতে হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ পুলিশ বাহিনীকে ছাত্র-জনতার প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে।

কাজেই এটা পুলিশের দায়িত্ব যে, তারা কাজের মধ্য দিয়ে ছাত্র-জনতার প্রত্যাশার প্রতিফলন ঘটাবেন। এ কাজে আমরা আপনাদের সহযোগিতা করব।’ 
n/v
আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

পুলিশের প্রতি হাসনাতের আহ্বান, কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করুন

সর্বশেষ : ১১:৫২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫