, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ৬-দফা দাবিতে লালপুরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ আ.লীগের চার নেতা গ্রেফতার গৌরীপুরে খাদ্য গুদাম নির্মাণ কাজে চরম স্থবিরতা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

গুঞ্জনই সত্যি হলো, ২৪ ফেব্রুয়ারি রাজীবকে বিয়ে করছেন মেহজাবীন

  • বিনোদন ডেস্ক
  • সর্বশেষ : ১২:২১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭৫ বার পঠিত

নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে অভিনেত্রী মেহজাবীনের প্রেম ও বিয়ের গুজব অনেকবারই রটেছে। ব্যক্তিগত বিষয়টি নিয়ে অবশ্য দুজনের কেউই কথা বলতে চান না। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে দুজনেরই মুখে কুলুপ আঁটেন। এড়িয়ে যেতেন সম্পর্কের বিষয়টি। তবে তারা যে একে অপরে আবিষ্ঠ তা মুখে না বললেও ঠিকই বুঝেছেন অনুরাগীরা।

এবার পাওয়া গেল নতুন খবর। মেহজাবীন ও রাজীবের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা আসছে। আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকার অদূরের এক রিসোর্টে হচ্ছে তাদের গায়ে হলুদ। একই জায়গায় ২৪ ফেব্রুয়ারি হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

এখন সে আয়োজনেরই দাওয়াত কার্যক্রম চলছে বলেই ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে কোনা সাড়া মেলেনি।

২০১৯ সালেও রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তখন থেকেই তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা সরাসরি প্রকাশ্যে আসে।

প্রসঙ্গত, মেহজাবিন ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন। এরপর নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন। তবে তিনি এখনো কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি।

অন্যদিকে আদনান আল রাজীব দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের মধ্যে অন্যতম।

n/v

আরও খবর :
জনপ্রিয়

জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

গুঞ্জনই সত্যি হলো, ২৪ ফেব্রুয়ারি রাজীবকে বিয়ে করছেন মেহজাবীন

সর্বশেষ : ১২:২১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫