, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ১১:০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ৮৩ বার পঠিত

ইখলাছ উদ্দিন : কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ৩ জন আহত হয়েছে। ১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল পৌনে ১০ টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার বাজরা পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং আহতদেরকে হাসপাতালে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব থেকে কিশোরগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার চালকসহ দুজন ঘটনাস্থলেই নিহত ও তিনজন আহত হন। নিহতরা হলেন চালক কালাম ওরফে কালাচাঁন (৪২) ও যাত্রী আবু হেলাল ভূঁইয়া (৫০)।

জানা যায়, নিহত কালাম ওর‌ফে কালাচাঁন কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে এবং যাত্রী আবু হেলাল ভূঁইয়া একই উপজেলার রামদি বালুরচর গ্রামের ইনসাফ উদ্দিনের ছেলে।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

সর্বশেষ : ১১:০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪