, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ৬-দফা দাবিতে লালপুরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ আ.লীগের চার নেতা গ্রেফতার গৌরীপুরে খাদ্য গুদাম নির্মাণ কাজে চরম স্থবিরতা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

জুয়ায় হেরে ব্যবসায়ীর বিষ পানে আত্মহত্যা

নীলফামারীর ডিমলায় আলিনুর নামের এক ইলেকট্রনিক্স  ব্যবসায়ী মোবাইল ফোন অনলাইন জুয়ায় ১৩ লক্ষ টাকা হেরে গিয়ে ঋণের দায়ে মনের ক্ষোভে বিষ পান করে আত্মহত্যা করেছে।
ডিমলা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,ডিমলা উপজেলার সদর ইউনিয়নের পাথর খুরা গ্রামের নজরুল ইসলামের ছেলে আলিনুর রহমান (৪০) দীর্ঘদিন যাবত ডিমলা বাবুরহাট বাজারে  ইলেকট্রনিক্স ব্যবসা করে আসছিল। সে বেশকিছুদিন হতে মোবাইলে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ে । কিছুদিন পূর্বে ব্যবসা করার জন্য একাধিক এনজিও থেকে ১৩ লক্ষ টাকা ঋণ গ্রহণ করে । এনজিও থেকে উত্তোলনকৃত ঋণের টাকা জুয়ায় হেরে গেলে এনজিওর ঋণের কিস্তির টাকা দিতে না পাড়ায়  সে এনজিওর কিস্তির চাপে পড়ে যায়। পরে নিরুপায় হয়ে  মনের ক্ষোভে গত রোববার গভীর রাতে নিজ দোকানে আত্মহত্যা করার জন্য বিষ পান করে। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে ডিমলা হাসপাতালে পরে রংপুর  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃতু হয়।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি), ফজলে এলাহি জানান, বিষপানে আত্মহত্যার বিষয়টি থানায় একটি  ইউডি মামলা হয়েছে।
আরও খবর :
জনপ্রিয়

জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

জুয়ায় হেরে ব্যবসায়ীর বিষ পানে আত্মহত্যা

সর্বশেষ : ০৩:৫৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫