, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ৬-দফা দাবিতে লালপুরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ আ.লীগের চার নেতা গ্রেফতার গৌরীপুরে খাদ্য গুদাম নির্মাণ কাজে চরম স্থবিরতা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

“বরবাদ” নিয়ে সুখবর দিলেন মেগাস্টার শাকিব খান

শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। গত ডিসেম্বরে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ হয় নেটদুনিয়ায়। এরপর থেকেই অধীর আগ্রহে ভক্তরা, কবে আসবে সিনেমার টিজার। অবশেষে সেই খবরই দিলেন শাকিব খান। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আসছে সিনেমাটির টিজার। আজ মঙ্গলবার ১৬ সেকেন্ডের একটি মোশন ভিডিও প্রকাশ করে এমনটাই জানিয়েছেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার। জানা গেছে, ‘বরবাদ’ টিজার প্রকাশ পাবে এর প্রডাকশন হাউজ রিয়েল এনার্জির ফেসবুক-ইউটিউব ও এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেল এবং শাকিব খানের ফেসবুক প্ল্যাটফর্মে।

সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই শাকিব খান বলেছেন, ‘এটি আমার সব সিনেমাকে ছাপিয়ে যাবে। একটা সময় বলেছিলাম, আমাদের দেশের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়। এর আগে “প্রিয়তমা”, “তুফান” দিয়ে ভালোবাসা পেয়েছি। আশা করছি, “বরবাদ” সবকিছুকে ছাড়িয়ে যাবে। পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, রোমান্স ও ভরপুর ভায়োলেন্সের সমন্বয়ে নির্মিত হয়েছে ‘বরবাদ’। সিনেমাতে শাকিব-ইধিকার পাশাপাশি আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ অনেকেই। একটি আইটেম গানে পারফর্ম করছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। আসন্ন ঈদুল ফিতরে বাংলাদেশের পাশাপাশি বিশ্বব্যাপী ‘বরবাদ’ মুক্তি পাবে।

আরও খবর :
জনপ্রিয়

জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

“বরবাদ” নিয়ে সুখবর দিলেন মেগাস্টার শাকিব খান

সর্বশেষ : ০৪:৫০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫