, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ৬-দফা দাবিতে লালপুরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ আ.লীগের চার নেতা গ্রেফতার গৌরীপুরে খাদ্য গুদাম নির্মাণ কাজে চরম স্থবিরতা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

শর্তসাপেক্ষে বিয়ে করতে চান সুস্মিতা

  • বিনোদন ডেস্ক
  • সর্বশেষ : ১১:০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৮১ বার পঠিত

বয়স পঞ্চাশ হলেও তিনি সিঙ্গেল। অবশ্য দুই সন্তান দত্তক নিয়েছেন। তাদের নিয়ে মাঝেমধ্যে সামনে আসেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। বিয়ে নিয়ে বহুবার প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। এবার বিয়ের পরিকল্পনার কথা জানালেন তিনি নিজেই।

ইনস্টাগ্রাম লাইভ সেশনে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন সুস্মিতা। অনুরাগীরা তার কাছে বিয়ের পরিকল্পনা জানতে চান।

উত্তরে সুস্মিতা বলেন, ‘আমিও বিয়ে করতে চাই। তার জন্য তো যোগ্য পাত্র প্রয়োজন। বিয়ে তো বললেই হয়ে যায় না। দুটো মনের মিলনের জন্য তো রোমান্টিক হওয়া দরকার, যাতে আমার মনের কথা তার হৃদয় শুনতে পায়। যেদিন এটা সম্ভব হবে সেদিনই বিয়ে করে নেব।’

সম্প্রতি জয়পুরে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সুস্মিতা। সেই প্রসঙ্গ টেনে অভিনেত্রীকে তার নিজের বিয়ের পরিকল্পনা শেয়ার করার অনুরোধ করেন এক অনুরাগী।

কোনো আপত্তি ছাড়াই এই প্রাক্তন বিশ্বসুন্দরী তার মনের কথা শেয়ার করেন। সুস্মিতার কথা থেকে একটা বিষয় স্পষ্ট, বিয়ের শখ ষোলো আনা, শুধু সঠিক পাত্রের অভাব!

ইতিমধ্যে অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে ললিত মোদী থেকে রহমান শলের সঙ্গে। ২০২১ সালে প্রেমিক রহমানের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন সুস্মিতা। এর পরের বছর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে ললিত মোদীর সঙ্গে সুস্মিতার অন্তরঙ্গ মুহূর্ত। ওই বছরই ললিত মোদী সুস্মিতাকে ‘অর্ধাঙ্গিনী’ বলে সম্বোধন করেছিলেন। কিন্তু পরে চিড় ধরে তাদের সম্পর্কে।

আরও খবর :
জনপ্রিয়

জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

শর্তসাপেক্ষে বিয়ে করতে চান সুস্মিতা

সর্বশেষ : ১১:০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫