, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

কুষ্টিয়ায় ফেনসিডিলসহ তিন ভারতীয় নাগরিক আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ফেনসিডিলসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে উপজেলার চরচিলমারী এলাকার ডিগ্রীরচর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জুয়েল মণ্ডল (২৫), রাকিবুল মণ্ডল (৩৫) ও বাপন মণ্ডল (৩২)। বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সদস্যরা তাদের কাছ থেকে ৬৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

শুক্রবার বিকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে ৬টার দিকে সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা দুই বাংলাদেশি সহযোগী—নিজাম মণ্ডল (৪৫) ও শরীফুল মণ্ডল (২৫)—পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযানের অংশ হিসেবে একই দিনে দৌলতপুরের হাটপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৪ কেজি ভারতীয় গাঁজা এবং চরচিলমারী আকন্দপাড়া এলাকা থেকে ৪৮৫ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২২ হাজার ১০০ টাকা। আটক ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

আরও খবর :
জনপ্রিয়

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

কুষ্টিয়ায় ফেনসিডিলসহ তিন ভারতীয় নাগরিক আটক

সর্বশেষ : ১২:০৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫