, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ নাশকতা পরিকল্পনার অভিযোগে আদমদীঘিতে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার  লালপুরে নিরাপদ খাদ্য চাই নিশ্চিত করার দাবিতে মানববন্ধন
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হলেন জনপ্রিয় অভিনেত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০২:৫১:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ৭২ বার পঠিত

নাগরিক ভাবনা ডেস্ক : ছুটি কাটাতে দেশ ছেড়ে বয়ফ্রেন্ডের সঙ্গে বিদেশে গিয়েছিলেন এক জনপ্রিয় অভিনেত্রী। সেখানে ঢেউয়ের কবলে আছড়ে পড়ে মৃত্যু হয়েছে ওই অভিনেত্রীর। সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া ওই অভিনেত্রীর নাম কামিলা বেলিয়াতস্কায়া। রাশিয়ার এই অভিনেত্রী ছুটি কাটাতে থাইল্যান্ড গিয়েছিলেন। গত ২৯ নভেম্বর পর্যটনকেন্দ্রে যোগব্যায়াম করার সময় বিরাট ঢেউয়ের কবলে পড়ে তিনি মারা যান।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, থাইল্যান্ডের কো সামুই দ্বীপের একটি এলাকায় মাদুর নিয়ে পাথুরে এলাকায় যোগব্যায়াম করছিলেন কামিলা। সেখানে একটি বিশাল ঢেউ আছড়ে পড়লে তিনি ভেসে যান। কামিলার ছিটকে পড়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে একজন পথচারীকে তার সাহায্যে এগিয়ে আসতে দেখা গেছে। তবে শেষ পর্যন্ত তিনি তাকে বাঁচাতে পারেননি।

সংবাদমাধ্যম জানিয়েছে, রাশিয়ার জনপ্রিয় এ অভিনেত্রীকে একটি লাল গাড়িতে লাড কো ভিউপয়েন্টে যেতে দেখা গেছে। তিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার ১৫ মিনিট পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ৯ ফুটের বিরাট ঢেউয়ের কারণে তারা কাছে যেতে পারেননি। পরে সেখান থেকে কিছুটা দূরে তার মরদেহ উদ্ধার করা হয়।

সামুই রেসকিউ সেন্টারের প্রধান চাইয়াপোর্ন সাবপ্রেসাদ বলেন, দ্বীপের সৈকত এলাকায় সতর্কতা জারি রয়েছে। পর্যটকদের বিরূপ এলাকা, সাঁতার জানা এবং পরিবেশ সম্পর্কে জানানো হয়েছে। তিনি বলেন, পর্যটকদের বর্ষায় সতর্ক করা হয়। চাওয়েং ও লামাই সৈকতের মতো ঝুঁকিপূর্ণ এলাকায় সাঁতার না কাটার জন্য পর্যটকদের উৎসাহিত করা হয়। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় লাল পতাকা টানানো হয়।

জানা গেছে, অভিনেত্রী কামিলা রুশ বংশোদ্ভূত। তিনি বয়ফ্রেন্ডের সঙ্গে ছুটি কাটাতে থাইল্যান্ডে গিয়েছিলেন। সেখানেই মারা যান তিনি। জনপ্রিয় এ রুশ অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বিখ্যাত এ এলাকা নিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি এলাকাটিকে বাড়ি ও পৃথিবীর সেরা জায়গা বলে উল্লেখ করেন।

আরও খবর :
জনপ্রিয়

আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার

বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হলেন জনপ্রিয় অভিনেত্রী

সর্বশেষ : ০২:৫১:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪