, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ নাশকতা পরিকল্পনার অভিযোগে আদমদীঘিতে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার  লালপুরে নিরাপদ খাদ্য চাই নিশ্চিত করার দাবিতে মানববন্ধন
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

জীবনের আক্ষেপ নিয়ে মুখ খুললেন সামান্থা

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০৭:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ৭৬ বার পঠিত

বিনোদন পাড়া: ২০১০ সালে একটি ছবির সেট থেকে আলাপ ও প্রেম দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য ও অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। দীর্ঘ দিন প্রেমসম্পর্কে থাকার পর ২০১৭ সালে গোয়ায় বিয়ে সেরেছিলেন সাবেক এ দম্পতি। ২০২১ সালে তারা বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। বিচ্ছেদের পর প্রতিদিনের কাজও কঠিন হয়ে উঠেছিল সামান্থার জীবনে। সম্প্রতি নিজের জীবনের আক্ষেপ নিয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন সামান্থা। অভিনেত্রী জানিয়েছেন, মাঝে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। খুব বেশি কাজ করেননি। তবে আগামী বছরে তিনি আরও বেশি করে কাজে মনোনিবেশ করবেন বলে জানান তিনি। সামান্থা বলেন, দীর্ঘ বিরতি আমাকে সাহায্য করেছিল। তারপর শুটিংয়ে ফিরে নিজেকে নতুন করে আবিষ্কার করি। বছর শেষ হতে চলেছে। এই বছরে সামান্থার জীবনে কি কোনো আক্ষেপ রয়েছে?— এমন প্রশ্নের উত্তর অন্যভাবে দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, কোনো আক্ষেপ নেই। আমার যথেষ্ট বয়স হয়েছে। ভেবেচিন্তে কথা বলি এবং কাজ করি। প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর চার হাত এক হয়েছে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সাবেক স্বামী দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য ও অভিনেত্রী শোভিতা ধূলিপালার। সাবেকের নতুন জীবনের শুরু নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ‘সিটাডেল: হানি বানি’খ্যাত অভিনেত্রী। তবে নাগা-শোভিতার বিয়ের অনুষ্ঠান চলাকালীন সামাজিক যোগাযোগমাধ্যমে সামান্থার ইঙ্গিতপূর্ণ পোস্ট ছিল চর্চায়।

আরও খবর :
জনপ্রিয়

আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার

জীবনের আক্ষেপ নিয়ে মুখ খুললেন সামান্থা

সর্বশেষ : ০৭:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪