, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশী অবদান রেখেছেন সংবাদ সম্মেলনে অধ্যক্ষ আলমগীর হোসেন

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০৫:০০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ২১৬ বার পঠিত

দক্ষিণাঞ্চল প্রতিবেদক : আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশী অবদান রেখেছেন, বয়সভিত্তিক ক্রিকেট টূর্নামেন্ট চালু, সারা বাংলাদেশে স্টেডিয়াম নির্মান এবং দলমত নির্বিশেষে যিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে চেয়েছিলেন। যা আজ জাতীয় ক্রীড়াব্যক্তিত্বরা স্বীকার করেছেন। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টূর্নামেন্ট- ২০২৫ নেছারাবাদ বনাম পিরোজপুর পৌর এবং নাজিরপুর বনাম পিরোজপুর সদর এর সেমিফাইনাল খেলার সার্বিক সফলতা প্রচারনার লক্ষে পিরোজপুর জেলা স্টেডিয়াম হল রুমে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর কতৃক আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। আরো উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জেলা শাখার সভাপতি রেজাউল করিম মিটুল ও সাধারণ সম্পাদক লিটন খান প্রমুখ। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এসময় বক্তরা আরো বলেন, অতীতে আমারা ব্রাদার্স ক্লাব এর পক্ষ হতে পাকির আলী এবং প্রেমলালকে নিয়ে এসেছিলাম তখন ফুটবলে এক নব উন্মাদনা শুরু হয়েছিল। হয়তো সেই ধারাবাহিকতা আবার শুরু হবে। এ সময় অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই বলে উল্লেখ করেন। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী ২৩ মে পিরোজপুর পৌর বনাম নেছারাবাদ ও ২৪ মে পিরোজপুর সদর বনাম নাজিরপুর এর সেমিফাইনাল খেলার সার্বিক সফলতা ও প্রচারনার লক্ষ্যে এ সাংবাদিক সম্মেলন। আয়োজকরা জানান, এবারে মোট ৮ টি দল অংশ নেবে এবং খেলা অনুষ্ঠিত হবে পিরোজপুর স্টেডিয়ামে। আয়োজকরা সকলকে খেলা উপভোগ করার আমন্ত্রণ জানান এবং সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে টুর্নামেন্ট সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

আরও খবর :
জনপ্রিয়

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশী অবদান রেখেছেন সংবাদ সম্মেলনে অধ্যক্ষ আলমগীর হোসেন

সর্বশেষ : ০৫:০০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫