
২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ সিনেমা নির্মাণের জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। তিন বছর পার হয়ে গেলেও সেই সিনেমার কাজ শুরু করতে পারেননি তিনি। যে কারণে চরম সমালোচনার মুখে পড়েন এই নায়ক।
সেই সমালোচনার মাঝেই অনুদানের টাকা ফিরিয়ে দিয়েছেন শাকিব খান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১২ মে শাকিব খানকে একটি চিঠি পাঠানো হয়। নিয়ম অনুযায়ী সিনেমা নির্মাণ না করলে বা টাকা ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর তিনি টাকা ফেরত দিয়েছেন।

নাগরিক ভাবনা ডেস্ক 


























