, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

উলিপুরে ছাত্রদ‌লের বৃক্ষ‌রোপণ কর্মসূ‌চি পালন

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদ‌লের বৃক্ষ‌রোপণ কর্মসূ‌চি পা‌লিত হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (১৯ জুন) বি‌কে‌লে উলিপুর পৌর ছাত্রদ‌লের আয়োজ‌নে উলিপুর সরকারি কলেজ মাঠ এবং কাচারি পুকুর পারে নিম গাছ (জিয়া ট্রি) রোপন করে এ কর্মসূ‌চি পালন করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূ‌চি পালন ক‌রেন তারা।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কে‌ন্দ্রিয় যুগ্ম-সাধারণ সম্পাদক আখতার আহসান দুলাল, উলিপু‌র সরকা‌রি ক‌লে‌জে ভাইস প্রিন্সিপাল ‌জো‌বা‌য়ের আল মুকুল, উলিপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আসদুজ্জামান লিখন , খোকন মিয়া, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সামিউল ইসলাম শাকিল, ছাত্রদল নেতা হিরা, সুমন, রাকিব, সাফি, মেহেদী, আমিনুল, বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে কে‌ন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক আখতার আহসান দুলাল ব‌লেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে সারা দেশে বৃক্ষ রোপণ কর্মসূ‌চির অংশ হি‌সে‌বে আজ‌কের এই বৃক্ষ‌রোপণ করা হয়। গাছ আমা‌দের অ‌ক্সি‌জেন দেয় এবং পরিবেশের ভারসাম‌্য রক্ষার ক‌রে। তি‌নি আরো ব‌লেন, লন্ডনে তারেক রহমান ও ড. ইউনুস বৈঠকের পরে দেশে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। এমন প্রেক্ষাপটে দেশ বিরোধী একটি চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে। তারেক রহমানের নেতৃত্বে আমরা ছাত্রদল সকল ষড়যন্ত্র প্রতিহত করে দেশে গণতা‌ন্ত্রিক ব‌্যবস্থা প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ্।
আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

উলিপুরে ছাত্রদ‌লের বৃক্ষ‌রোপণ কর্মসূ‌চি পালন

সর্বশেষ : ০৭:৩৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫