, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

নাইনে পড়া মেয়েটা যে কখন প্রেমিকা থেকে স্ত্রী হয়ে গেল : কাঞ্চন

  • বিনোদন ডেস্ক
  • সর্বশেষ : ০১:৫৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ২০৫ বার পঠিত

সকাল থেকেই মল্লিক বাড়িতে সাজ সাজ রব। একগুচ্ছ উপহার, ফুল আর হাতে লেখা ভালোবাসায় ভরা চিঠি— কারণ আজ অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের জন্মদিন। আর সেই বিশেষ দিনে স্ত্রীকে চমক দিতে ভোলেননি অভিনেতা কাঞ্চন মল্লিক।

জন্মদিন উপলক্ষে দুপুরে বাড়িতে ছিল এলাহি আয়োজন। মেন্যুতে ছিল ডাল, আলু ভাজা, ইলিশ, মাংস, আলু পোস্তসহ নানা পদ। পরিবার ও ঘনিষ্ঠদের সঙ্গে আনন্দে কেটেছে দিনটি।

সামাজিক মাধ্যমে শ্রীময়ীর উদ্দেশে এক আবেগঘন চিঠি লিখেছেন কাঞ্চন। সেখানে তিনি লেখেন, “ক্লাস নাইনে পড়া মেয়েটা কখন যে প্রেমিকা থেকে স্ত্রী হয়ে কৃষভির মা হয়ে গেল বুঝতেই পারলাম না। এতটা পথচলা, এতটা পরিবর্তন শুধু চেয়ে চেয়ে দেখলাম – দেখলাম কিভাবে একজন বন্ধু – প্রেমিকা, স্ত্রী থেকে একজন দায়িত্বশীল মা হয়ে ওঠে। তুমি ভাল থেকো, সুস্থ থেকো, আমরা সবাই মিলে ঠিক এভাবেই এগিয়ে যাব ভবিষ্যতের দিকে। শুভ জন্মদিন শ্রীময়ী।”

শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের আলাপ বহু বছর আগে, যখন শ্রীময়ী ক্লাস নাইনে পড়তেন। তখন যদিও প্রেমের সম্পর্ক ছিল না, তবে পরে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয় এবং গত বছর তারা বিয়ে করেন। বিয়ের কিছু মাসের মধ্যেই মা হন শ্রীময়ী। বর্তমানে ছেলে কৃষভিকে নিয়ে সুখের সংসার তাঁদের।

সম্প্রতি উইন্ডোজ প্রোডাকশনের আসন্ন সিনেমা ‘ভানুপ্রিয়া ভাতের হোটেল’-এর শুটিংয়ে কুলু-মানালিতে গিয়েছিলেন কাঞ্চন। সেই সফরে শ্রীময়ী ও তাদের সন্তানও সঙ্গে ছিলেন। শুটিং শেষে কলকাতায় ফিরে রথযাত্রার আনন্দে মেতে ওঠে মল্লিক পরিবার। আজ শ্রীময়ীর জন্মদিন ঘিরে সেই আনন্দের রেশ আরও বেড়েছে।

সমালোচনা আর ট্রোলকে পাশে সরিয়ে রেখে সামাজিক মাধ্যমে নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা থাকেন কাঞ্চন ও শ্রীময়ী। নানা আলোচনার মধ্যেও তাদের ভালবাসা ও উদযাপন থেমে থাকেনি। জন্মদিনেও তার প্রমাণ মিলল আরও একবার।

আরও খবর :
জনপ্রিয়

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নাইনে পড়া মেয়েটা যে কখন প্রেমিকা থেকে স্ত্রী হয়ে গেল : কাঞ্চন

সর্বশেষ : ০১:৫৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫