, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

যে নায়িকাকে দেখে মা হওয়ার স্বপ্ন দেখেছিলেন শেফালি

  • বিনোদন ডেস্ক
  • সর্বশেষ : ১২:৪৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ১০৭ বার পঠিত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালা ‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে দর্শকদের মাঝে পরিচিতি লাভ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। মাত্র ৪২ বছর বয়সে এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, তিনি মা হওয়ার স্বপ্ন দেখেছিলেন। তবে সন্তান জন্মদানের মাধ্যমে নয় বরং কন্যা সন্তান দত্তক নেওয়ার মাধ্যমেই মা হওয়ার এই সুপ্ত বাসনা তার মনে জেগেছে।

বলিউড তারকা সানি লিওনের সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত থেকেই তিনি এই অনুপ্রেরণা পেয়েছিলেন। ‘বিগ বস ১৩’-এর ঘরে থাকাকালীনই শেফালি তার সন্তান পরিকল্পনা নিয়ে সহ-প্রতিযোগী হিন্দুস্থানি ভাউয়ের সঙ্গে কথা বলেছিলেন।

পরে এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়টি আরও বিস্তারিতভাবে তুলে ধরেন। শেফালি জানান, ‘বিগ বস ১৩’-এর ঘরে আমি সন্তান দত্তক নেওয়া নিয়ে কথা বলেছিলাম। আমি সানি লিওনের কন্যাসন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত থেকে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলাম। এটি আমাকে ভীষণভাবে স্পর্শ করেছিল। তাই সব সময়ে আমি একটি কন্যাসন্তান দত্তক নিতে চেয়েছি।’

শেফালি তার স্বামী পরাগ ত্যাগীকে বিয়ের পরই এই ইচ্ছের কথা জানিয়েছিলেন। পরাগ সবসময়ই তার পাশে দাঁড়িয়েছেন এবং তাকে পূর্ণ সমর্থন দিয়েছেন। শেফালির ভাষ্যমতে পরাগ তাকে বলেছেন, ‘তোমাকে মা হতে হবে সন্তানধারণ করবে নাকি দত্তক নেবে তা তোমার সিদ্ধান্ত। আমি সব ক্ষেত্রেই তোমার পাশে থাকব।’

শেফালি আরও বলেছিলেন, ‘কত শিশু রয়েছে যাদের একটি পরিবার প্রয়োজন। আমি মনে করি এমন একটি শিশুকে নিরাপদ ও সুখী জীবন দেওয়ার মতো অবস্থায় রয়েছি। আমি সেই শিশুকে একটি সুন্দর পরিবেশে বড় করতে চাই। ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়েছেন। এই ভাবেই ঈশ্বরের আশীর্বাদ ভাগ করে নিতে চাই আমি।’

জিএন/এইচ

আরও খবর :
জনপ্রিয়

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

যে নায়িকাকে দেখে মা হওয়ার স্বপ্ন দেখেছিলেন শেফালি

সর্বশেষ : ১২:৪৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫