
বলিউড অভিনেত্রী শেফালী জারিওয়ালা ৪২ বছর বয়সে গত ২৭ জুন মারা গেছেন। তবে এখনও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
এদিকে শেফালীর মৃত্যুর পর, তার স্বামী অভিনেতা পরাগ ত্যাগী প্রথমবারের মতো স্ত্রীর উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি শেফালীর একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন-
‘শেফালী, মেরি পরি। তিনি শুধু একজন অভিনেত্রী ছিলেন না, ছিলেন শক্তি, সৌন্দর্য এবং নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। ছিলেন একজন আদর্শ স্ত্রী, স্নেহময়ী মা এবং বিশ্বস্ত বন্ধু। তাই তার চলে যাওয়ার শোক আমি কোনোদিন কাটাতে পারব না। তাকে মনে রাখা হোক ভালোবাসা, আনন্দ আর সাহসের প্রতীক হিসেবে। ভালোবাসি তোমায় অনন্তকাল।’
হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে শেফালীর মৃত্যু নিয়ে পুলিশ সন্দেহ করার মতো কোনো তথ্য পায়নি। এ ছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিত কিছু বলাও সম্ভব নয়। তবে চিকিৎসকদের ধারণা, রক্তচাপ হঠাৎ কমে যাওয়ায় শেফালি মৃত্যুবরণ করতে পারেন।

বিনোদন ডেস্ক 


























