জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
ইসলামপুরে আলোচনা সভা ও র্যালি

- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫৩ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ইসলামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা দলের সভাপতি নাহিদা আক্তার খানম সুলেখা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম হোসেন নোমান ও বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক কর্মকান্ডের স্মৃতিচারণ করেন। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করেন।
আলোচনা সভা শেষে র্যালি বিএনপি অফিসের সামনে থেকে শুরু হয়ে ইসলামপুর বাজার প্রদক্ষিন করে বিএনপি অফিসের সামনে এসে বেলা অনুমান ১২.০০ঘটিকায় শান্তিপূর্ণভাবে শেষ হয়।




















