, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

বছরের শুরুতেই আদর-দিঘীর চমক

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০১:০০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ২০৭ বার পঠিত

বিনোদন ডেস্ক: বছরের প্রথম দিনেই মুক্তি পেয়েছে ‘টগর’ সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার। সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান, আর প্রযোজনা করেছে এআর মুভি নেটওয়ার্ক।

সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আদর আজাদ। তার বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রার্থনা ফারদিন দিঘী।

টিজারে দেখা যায়, ছিন্ন-ভিন্ন মরদেহের মধ্যে এক ভয়ঙ্কর ব্যক্তি একটি নিথর দেহ পা টেনে নিয়ে যাচ্ছে। পাশেই দাঁড়িয়ে ভয়ার্ত চোখে অসহায় দৃষ্টি মেলে তাকিয়ে আছে এক মেয়ে। মেয়েটি যখন দাঁড়ায়, তখন তার দিকে তেড়ে আসে একটি অস্ত্র, আর সেই অস্ত্র দিয়ে আক্রমণকারীর চরিত্রে থাকা পুরুষটি অস্ত্রধারীকেই কুপিয়ে মারে। এমন উত্তেজনা আর থ্রিল দিয়ে তৈরি হয়েছে ‘টগর’র টিজার, যা দর্শকদের কৌতূহল চরমে নিয়ে গেছে।

সিনেমার কনসেপ্ট তৈরি করেছে এআর টিম, আর সংলাপ লিখেছেন মামুনুর রশীদ তানিম।

জানা গেছে, ফেব্রুয়ারির শুরুতে চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে।

আদর আজাদ বলেন, এই প্রথম এমন একটি চরিত্র করছি। চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে। এটা ভিন্ন কিছু হতে যাচ্ছে।

অন্যদিকে দিঘী বলেন, গল্পটা অসাধারণ। বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।

সিনেমাটির চিত্রগ্রহণ করছেন ইসমাইল হোসেন লিটন, আর্ট ডিরেক্টর রহমতুল্লাহ বাসু, ফাইট ডিরেক্টর চুন্নু, লাইটগাফার ইব্রাহীম এবং রূপসজ্জা করছেন মনির হোসেন।

n/v

আরও খবর :
জনপ্রিয়

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বছরের শুরুতেই আদর-দিঘীর চমক

সর্বশেষ : ০১:০০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫