, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা থানা-পুলিশে অভিযোগ করেও লাভ হচ্ছে না, দাবি স্থানীয়দের লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩-বগি উদ্ধার, চলছে রেললাইন মেরামত কাউন্সিলর অফিসে হয়রানি বন্ধ করার নির্দেশ দিলেন নগরভবন প্রশাসক লালপুরে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ জমজমাট বৃহত্তম আমবাজার ‘সাপাহার’, প্রতিদিন কোটি টাকার লেনদেন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187
ফায়ার সার্ভিসের সদস্যসহ দগ্ধ ৫

টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণ

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভানোর সময় ড্রাম বিস্ফোরণে ফায়ার সার্ভিসের চার সদস্যসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বর্তমানে আহতরা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে টঙ্গী বিসিক শিল্পনগরীর সাহারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রথম বিস্ফোরণের পরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হয়ে পাঁচজন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে রয়েছেন—ফায়ার সার্ভিসের অফিসার জান্নাতুল নাঈম (৩৫), ফায়ার ফাইটার মো. শামীম আহমেদ (৪২), মো. নুরুল হুদা (৪০), মো. জয় হাসান (২৮) এবং স্থানীয় হার্ডওয়্যার দোকানদার আল-আমিন বাবু (২২)।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন–৩-এর উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করে, পরে আরও চারটি ইউনিট যুক্ত হয়। বর্তমানে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর জানা যাবে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ গুদামে বড় ধরনের বিস্ফোরণ হয়। মুহূর্তেই চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঝুঁকি নিয়েই কাজ করছিলেন, কিন্তু পরবর্তী বিস্ফোরণে তাঁরাই গুরুতর দগ্ধ হন।

জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান

ফায়ার সার্ভিসের সদস্যসহ দগ্ধ ৫

টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণ

সর্বশেষ : ০৯:৫২:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫